নিজস্ব প্রতিবেদক | ভোলা
ভোলার একটি খামার থেকে নগদ ৫ লাখ টাকা ও মূল্যবান কাগজপত্র নিয়ে এক কর্মচারী পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত কর্মচারীর সন্ধান পেতে আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করেছেন খামারের মালিক মোহাম্মদ ইউসুফ আলী।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মেসার্স রাফি এগ্রো ডেইরি ফার্ম ও মেসার্স জোবায়ের বিন ইউসুফ হোসেনের খামারের মালিক মোহাম্মদ ইউসুফ আলী। গত ৬ নভেম্বর ২০২৬ তারিখে তিনি ব্যবসায়িক কাজে সিরাজগঞ্জে অবস্থান করছিলেন। এ সুযোগে খামারের কর্মচারী মো. মমিন খামারের নগদ ৫ লাখ টাকা ও মূল্যবান কাগজপত্র নিয়ে চলে যান বলে অভিযোগ করেন মালিক।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৩ নভেম্বর শুক্রবার দুপুর আনুমানিক ১২টার দিকে ওই কর্মচারী খামার থেকে পালিয়ে যান। ঘটনার পর তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
পরবর্তীতে খামারের আশপাশের লোকজনের মাধ্যমে কর্মচারীর সন্ধান করার চেষ্টা করা হলেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন খামার মালিক।
এদিকে খামারের মালিক মোহাম্মদ ইউসুফ আলী জানিয়েছেন, অভিযুক্ত কর্মচারী মো. মমিনের সন্ধান দিতে কেউ সহযোগিতা করতে পারলে তাঁকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। তিনি এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেছেন।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর একটি লিখিত আবেদন করেছেন তিনি। আবেদনে বিষয়টি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নথিভুক্ত করার অনুরোধ জানানো হয়েছে।
খামার মালিকের প্রত্যাশা, সংশ্লিষ্টদের সহযোগিতায় অভিযুক্ত কর্মচারীর সন্ধান পাওয়া এবং খামারের খোয়া যাওয়া টাকা ও মূল্যবান কাগজপত্র উদ্ধার সম্ভব হবে।
সন্ধান পাওয়ার সাথে সাথে এই নাম্বারে যোগাযোগ করুন :01894096001

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

মতামত