জনতার অনলাইন প্রেস ক্লাব
জন দুর্ভোগ

জন দুর্ভোগ

রাজনগরে জলমহালে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, জুহেল মিয়াসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ।

রাজনগরে জলমহালে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, জুহেল মিয়াসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ।

রাজনগরে জলমহালে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, জুহেল মিয়াসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ।
রাজনগরে জলমহালে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, জুহেল মিয়াসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ।

রাজনগরে জলমহালে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, জুহেল মিয়াসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ। 

মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুনামপুর এলাকায় ইজারাকৃত জলমহালে বিষ প্রয়োগ, মাছ নিধন ও মাছ লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জুহেল মিয়া (৩০)সহ চারজনের বিরুদ্ধে রাজনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন জলমহালের ইজারাদার ও সুনামপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক আসাব আলী।

রোববার (১ নভেম্বর) রাত ৮টা থেকে ১০টার মধ্যে উপজেলার ২ নং উত্তরভাগ ইউনিয়নের সুনামপুর এলাকার জলমহালে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা হলেন জুহেল মিয়া (৩০), জাহির মিয়া (৫২), সাইফুর  মিয়া (২৮) ও রাকিব আলী (২২)। তাঁদের বিরুদ্ধে জলমহালে অবৈধভাবে প্রবেশ করে কারেন্ট জাল দিয়ে বিভিন্ন প্রজাতির বড় মাছ ধরে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারী আসাব আলী জানান, তিনি ১৪২৯ বাংলা থেকে ১৪৩৪ বাংলা সন পর্যন্ত ছয় বছরের জন্য জলমহালটি ইজারা নিয়ে মাছ চাষ করে আসছেন। জলমহালে মাছের পোনা অবমুক্তকরণ, নিয়মিত খাবার সরবরাহ এবং পাহারাদার নিয়োগসহ বিভিন্ন কার্যক্রমে তিনি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছেন।

লিখিত অভিযোগে বলা হয়, ঘটনার রাতে অভিযুক্তরা নৌকাযোগে জলমহালে প্রবেশ করে কারেন্ট জাল দিয়ে রুই, কাতলা, মৃগেল, ঘাসকার্প, বোয়াল, আইড়সহ বিভিন্ন প্রজাতির বড় মাছ ধরে নিয়ে যান। এ সময় পাহারাদাররা বাধা দিতে গেলে তাঁদের ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া জলমহালে বিষ প্রয়োগের কারণে বিভিন্ন প্রজাতির মাছ মারা যাচ্ছে বলে দাবি করেছেন ইজারাদার। এতে তাঁর কয়েক লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। ঘটনার সময় পাহারাদাররা বিষয়টি দেখে তাঁকে মুঠোফোনে জানান। পরে তিনি স্থানীয় লোকজনকে বিষয়টি অবহিত করেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসাব আলী রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরীর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের সঙ্গে জলমহালের ইজারা-সংক্রান্ত কাগজপত্রও সংযুক্ত করেছেন।

এ বিষয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, এ বিষয়ে তদন্ত করে মামলা রুজু করেছি। আসামিদের আটক করে আইনের আওতায় আনা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


রাজনগরে জলমহালে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, জুহেল মিয়াসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ।

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image
রাজনগরে জলমহালে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, জুহেল মিয়াসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ। মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুনামপুর এলাকায় ইজারাকৃত জলমহালে বিষ প্রয়োগ, মাছ নিধন ও মাছ লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জুহেল মিয়া (৩০)সহ চারজনের বিরুদ্ধে রাজনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন জলমহালের ইজারাদার ও সুনামপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক আসাব আলী।রোববার (১ নভেম্বর) রাত ৮টা থেকে ১০টার মধ্যে উপজেলার ২ নং উত্তরভাগ ইউনিয়নের সুনামপুর এলাকার জলমহালে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা হলেন জুহেল মিয়া (৩০), জাহির মিয়া (৫২), সাইফুর  মিয়া (২৮) ও রাকিব আলী (২২)। তাঁদের বিরুদ্ধে জলমহালে অবৈধভাবে প্রবেশ করে কারেন্ট জাল দিয়ে বিভিন্ন প্রজাতির বড় মাছ ধরে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।অভিযোগকারী আসাব আলী জানান, তিনি ১৪২৯ বাংলা থেকে ১৪৩৪ বাংলা সন পর্যন্ত ছয় বছরের জন্য জলমহালটি ইজারা নিয়ে মাছ চাষ করে আসছেন। জলমহালে মাছের পোনা অবমুক্তকরণ, নিয়মিত খাবার সরবরাহ এবং পাহারাদার নিয়োগসহ বিভিন্ন কার্যক্রমে তিনি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছেন।লিখিত অভিযোগে বলা হয়, ঘটনার রাতে অভিযুক্তরা নৌকাযোগে জলমহালে প্রবেশ করে কারেন্ট জাল দিয়ে রুই, কাতলা, মৃগেল, ঘাসকার্প, বোয়াল, আইড়সহ বিভিন্ন প্রজাতির বড় মাছ ধরে নিয়ে যান। এ সময় পাহারাদাররা বাধা দিতে গেলে তাঁদের ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগ করা হয়েছে।এ ছাড়া জলমহালে বিষ প্রয়োগের কারণে বিভিন্ন প্রজাতির মাছ মারা যাচ্ছে বলে দাবি করেছেন ইজারাদার। এতে তাঁর কয়েক লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। ঘটনার সময় পাহারাদাররা বিষয়টি দেখে তাঁকে মুঠোফোনে জানান। পরে তিনি স্থানীয় লোকজনকে বিষয়টি অবহিত করেন।এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসাব আলী রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরীর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের সঙ্গে জলমহালের ইজারা-সংক্রান্ত কাগজপত্রও সংযুক্ত করেছেন।এ বিষয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, এ বিষয়ে তদন্ত করে মামলা রুজু করেছি। আসামিদের আটক করে আইনের আওতায় আনা হবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
রাজনগরে জলমহালে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, জুহেল মিয়াসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ।
0:00 0:00
1.0x