জনতার অনলাইন প্রেস ক্লাব
জন দুর্ভোগ

জন দুর্ভোগ

কচুয়ায় ৩ দিনে ৩টি মোটরসাইকেল চুরি, UNO'র বাসভবনের সামনেও চুরি, জনগণের জানমালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন'

কচুয়ায় ৩ দিনে ৩টি মোটরসাইকেল চুরি, UNO'র বাসভবনের সামনেও চুরি, জনগণের জানমালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন'
মোটরসাইকেল ও চোরদের ছবি চিত্র,

চাঁদপুরের কচুয়ায় পরপর ৩ দিনে ৩টি মোটরসাইকেল চুরির ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

চোরেরা এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে, খোদ উপজেলা নির্বাহী কর্মকর্তার (UNO) বাসভবনের সামনে থেকেও মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে।

১ম চুরি - ৪, নভেম্বর বুধবার দিনের বেলায় কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনে থেকে একটি Discover মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় চোর।

২য় চুরি - একই দিন বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ডুমুরিয়া মজুমদার বাড়ি থেকে গেটের তালা ভেঙে চাঁদপুর হ - ১১-৭৭১৮ নম্বরের একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। বাড়ির ভেতরে ঢুকে প্রথমে কেচি গেটের তালা ভেঙে, পরে মোটরসাইকেলের গার্ড লক ভেঙে গাড়িটি বের করে নিয়ে যায় চোর।

৩য় চুরি - সর্বশেষ গতকাল ৬ নভেম্বর দিবাগত রাতে আকানিয়া মফিজ মিয়ার বিল্ডিং থেকে আরও একটি মোটরসাইকেল চুরি হয়।

তিনটি ঘটনারই সিসি ক্যামেরার ফুটেজে চোরদেরকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তিনটি ঘটনার মধ্যে কেউ কেউ কচুয়া থানায় অভিযোগ করেছেন, আবার কেউ কেউ এখনো অভিযোগ করেননি, তারা শীঘ্রই অভিযোগ করবেন বলে জানিয়েছেন।

কিন্তু তারপরও এখন পর্যন্ত চোরদেরকে শনাক্ত করা যায়নি, কাউকে গ্রেফতার করা হয়নি।

স্থানীয়দের প্রশ্ন, যেখানে উপজেলা প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তার বাসভবনের সামনেই মোটরসাইকেল নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষের জানমাল কতটুকু নিরাপদ?

এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ মো: আজিজুল ইসলাম জানান, চোরদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। দ্রুতই চোরদের গ্রেফতার করা হবে।

ভুক্তভোগীদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই চোরদের সন্ধান যে দিতে পারবে, তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে।

এই চোরদের কেউ চিনতে পারলে দ্রুত কচুয়া থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


কচুয়ায় ৩ দিনে ৩টি মোটরসাইকেল চুরি, UNO'র বাসভবনের সামনেও চুরি, জনগণের জানমালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন'

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image
চাঁদপুরের কচুয়ায় পরপর ৩ দিনে ৩টি মোটরসাইকেল চুরির ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।চোরেরা এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে, খোদ উপজেলা নির্বাহী কর্মকর্তার (UNO) বাসভবনের সামনে থেকেও মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে।১ম চুরি - ৪, নভেম্বর বুধবার দিনের বেলায় কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনে থেকে একটি Discover মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় চোর।২য় চুরি - একই দিন বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ডুমুরিয়া মজুমদার বাড়ি থেকে গেটের তালা ভেঙে চাঁদপুর হ - ১১-৭৭১৮ নম্বরের একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। বাড়ির ভেতরে ঢুকে প্রথমে কেচি গেটের তালা ভেঙে, পরে মোটরসাইকেলের গার্ড লক ভেঙে গাড়িটি বের করে নিয়ে যায় চোর।৩য় চুরি - সর্বশেষ গতকাল ৬ নভেম্বর দিবাগত রাতে আকানিয়া মফিজ মিয়ার বিল্ডিং থেকে আরও একটি মোটরসাইকেল চুরি হয়।তিনটি ঘটনারই সিসি ক্যামেরার ফুটেজে চোরদেরকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তিনটি ঘটনার মধ্যে কেউ কেউ কচুয়া থানায় অভিযোগ করেছেন, আবার কেউ কেউ এখনো অভিযোগ করেননি, তারা শীঘ্রই অভিযোগ করবেন বলে জানিয়েছেন।কিন্তু তারপরও এখন পর্যন্ত চোরদেরকে শনাক্ত করা যায়নি, কাউকে গ্রেফতার করা হয়নি।স্থানীয়দের প্রশ্ন, যেখানে উপজেলা প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তার বাসভবনের সামনেই মোটরসাইকেল নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষের জানমাল কতটুকু নিরাপদ?এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ মো: আজিজুল ইসলাম জানান, চোরদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। দ্রুতই চোরদের গ্রেফতার করা হবে।ভুক্তভোগীদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই চোরদের সন্ধান যে দিতে পারবে, তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে।এই চোরদের কেউ চিনতে পারলে দ্রুত কচুয়া থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
কচুয়ায় ৩ দিনে ৩টি মোটরসাইকেল চুরি, UNO'র বাসভবনের সামনেও চুরি, জনগণের জানমালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন'
0:00 0:00
1.0x