জনতার অনলাইন প্রেস ক্লাব।
স্টাফ রিপোর্টার।
ফেনী জেলার ফেনী সদর উপজেলার অন্তর্গত পাঁচগেছিয়া ইউনিয়নের কাশিমপুর গ্রামে আলা বাক্স ভূঁইয়া বাড়িতে নজিরবিহীন এক ঘটনা সৃষ্টি হয়েছে।
এখানে যাহাকে ঘর থেকে বের হওয়ার চলাচলের রাস্তা বাশ
বেঁধে রাখা হয়েছে উনি হলেন আলা বক্স ডাক্তার বাড়ির জনাব ইয়াকুব আলী। দীর্ঘদিন বিদেশে অবস্থান করার পর ঘাম ঝড়া কামিয়ে টাকা নিজের ঠিকানা গোছানোর জন্য একটি বাড়ি নির্মাণ করেন তিনতলা বিশিষ্ট ।২ তলা কমপ্লিট।
হঠাৎ করে কোন দিক থেকে কালবৈশাখী ঝড় এসে তার চলাচলের রাস্তায় বাঁশ বেঁধে রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে ও চাঁদা দাবী করছে।
ওই বাড়ি গিয়াস উদ্দিন নামে একজন লোক যে লোকটা তাহার বসতবাড়ি বসতঘরের ওয়ারিশ হিসেবে মালিকানা জায়গা জনাব ইয়াকুব আলী নিকট ফেনী রেজিস্টার্ড অফিসে গিয়ে শুদ্ধভাবে জায়গাটা রেজিস্ট্রি করে দেন। উক্ত জাগা বা উক্ত স্থলে গিয়াস উদ্দিনের আর কোন বেচা বিক্রি করার মত জায়গা নেই।
হঠাৎ করে গিয়াস উদ্দিন তার দলবল নিয়ে ইয়াকুব আলীর ঘর থেকে বের হয়ে আসার পথটার উপরে দীর্ঘ ১০-১৫ দিন যাবত বাঁশ দিয়ে রেখেছেন। গিয়াস উদ্দিন কারো কথা শুনতে চায় না। উনি এক পর্যায় বলতে চাইতেছে যে উনাকে টাকা দিলে উনি বাশ উঠিয়ে দেবে। কিন্তু কিভাবে উনাকে টাকা দেবে ওখানে উনার মালিকানা সম্পত্তি বলতে কিছুই নাই ।উনি সব সম্পত্তি বেচা বিক্রি করে ফেলেছেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত গিয়াস উদ্দিন সাহেবের সাথে যোগাযোগের জন্য প্রচুর চেষ্টা চলেছে। উনি যোগাযোগ করতে রাজি হন নাই।
বিস্তারিত আরও আসবে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

মতামত