জনতার অনলাইন প্রেস ক্লাব
সরক দূর্ঘটনা

সরক দূর্ঘটনা

মোটরসাইকেল কিনে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর, লরির ধাক্কায় মৃত্যু

নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর, লরির ধাক্কায় মৃত্যু
লরির ধাক্কায় নিহত দুই বন্ধু তালাত মাহমুদ শুভ ও আব্দুল্লাহ আল-ওমর। ছবি: সংগৃহীত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:

নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) রাতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই বন্ধু হলেন তালাত মাহমুদ শুভ (১৯) ও আব্দুল্লাহ আল-ওমর (১৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে দুই বন্ধু বারৈয়ারহাট বাজার থেকে একটি নতুন মোটরসাইকেল কেনেন। পরে মোটরসাইকেল নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন তারা।

পথে বড়তাকিয়া গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তালাত মাহমুদ শুভ নিহত হন। গুরুতর আহত আব্দুল্লাহ আল-ওমরকে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

জনতার অনলাইন ফ্রেস ক্লাবের পক্ষ থেকে নিহত দুই বন্ধুর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর, লরির ধাক্কায় মৃত্যু

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (২৮ আগস্ট) রাতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত দুই বন্ধু হলেন তালাত মাহমুদ শুভ (১৯) ও আব্দুল্লাহ আল-ওমর (১৯)।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে দুই বন্ধু বারৈয়ারহাট বাজার থেকে একটি নতুন মোটরসাইকেল কেনেন। পরে মোটরসাইকেল নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন তারা।পথে বড়তাকিয়া গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তালাত মাহমুদ শুভ নিহত হন। গুরুতর আহত আব্দুল্লাহ আল-ওমরকে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম।দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।জনতার অনলাইন ফ্রেস ক্লাবের পক্ষ থেকে নিহত দুই বন্ধুর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর, লরির ধাক্কায় মৃত্যু
0:00 0:00
1.0x