মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে সাবেক বিএনপি নেতা মরহুম কাইয়ুম মিয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মরহুমের পরিবারবর্গের পক্ষ থেকে এবং আলহাজ্ব লোকমান মোল্লার আয়োজনে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
স্থান: পৌর কমিউনিটি সেন্টার, মাদারীপুর।
অনুষ্ঠানে মরহুম কাইয়ুম মিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। পরে তাঁর রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মরহুমের পরিবারবর্গ এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

মতামত