জনতার অনলাইন প্রেস ক্লাব
সরক দূর্ঘটনা

সরক দূর্ঘটনা

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা।

কক্সবাজার থেকে খেলা দেখে ফেরা হলোনা আরাফাতের।

কক্সবাজার থেকে খেলা দেখে ফেরা হলোনা আরাফাতের।
ছবি সংগৃহীত

রামুতে মোটরসাইকেল দুর্ঘটনায় মোহাম্মদ আরফাত ভুইঁয়া নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মরিচ্যা চেকপোস্টের পাশ্ববর্তী ধোঁয়াপালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আরফাত ভুইঁয়া উখিয়ার রাজাপালং ইউনিয়নের সিকদার বিল এলাকার বাসিন্দা মৃত দিদারুল আলম ভুইঁয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত উখিয়া উপজেলা বনাম মাতামুহুরি উপজেলার খেলা দেখে উখিয়ায় ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় ধোঁয়াপালং এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরন করে নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার বলেন, দুর্ঘটনার বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


কক্সবাজার থেকে খেলা দেখে ফেরা হলোনা আরাফাতের।

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image
রামুতে মোটরসাইকেল দুর্ঘটনায় মোহাম্মদ আরফাত ভুইঁয়া নামে এক যুবক নিহত হয়েছেন।শনিবার (২৯ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মরিচ্যা চেকপোস্টের পাশ্ববর্তী ধোঁয়াপালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মোহাম্মদ আরফাত ভুইঁয়া উখিয়ার রাজাপালং ইউনিয়নের সিকদার বিল এলাকার বাসিন্দা মৃত দিদারুল আলম ভুইঁয়ার ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত উখিয়া উপজেলা বনাম মাতামুহুরি উপজেলার খেলা দেখে উখিয়ায় ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় ধোঁয়াপালং এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরন করে নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার বলেন, দুর্ঘটনার বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
কক্সবাজার থেকে খেলা দেখে ফেরা হলোনা আরাফাতের।
0:00 0:00
1.0x