মাদকের ভয়াল গ্রাস থেকে যুবসমাজকে দূরে রাখতে এবং তাদের কুঅভ্যাস ও নেশা থেকে রক্ষা করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন মাদারীপুরের খোয়াজপুর ইউনিয়নের মেম্বার পদপ্রার্থী আজিজুল আকন। এলাকার তরুণ সমাজ যাতে কোনোভাবেই মাদক বা অসৎ সঙ্গের সাথে জড়িয়ে না পড়ে, সেজন্য তিনি এলাকার যুবকদের নিয়ে নদীতে ট্রলারযোগে এক আনন্দঘন পিকনিক ও আনন্দ উল্লাসের আয়োজন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে এলাকার কিছু তরুণ ও কিশোর বিভিন্ন খারাপ নেশায় আসক্ত হয়ে পড়ার ঝুঁকিতে ছিল। যুবসমাজকে এই ধ্বংসাত্মক পথ থেকে ফিরিয়ে আনতে এবং তাদের মননশীল ও ইতিবাচক কর্মকাণ্ডে ব্যস্ত রাখতে মেম্বার প্রার্থী আজিজুল আকন এই অভিনব পন্থার আশ্রয় নেন।
আয়োজিত এই পিকনিকে এলাকার বিপুল সংখ্যক তরুণ ও যুবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ট্রলারে ঘুরে বেড়ানো, খোলামেলা পরিবেশে আনন্দ-উল্লাস এবং নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা তরুণদের মনে দারুণ উদ্দীপনা তৈরি করে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

মতামত