দিনাজপুরের ঢেপা নদীতে নৌকা উল্টে ভক্ত নিখোঁজ
মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার
দিনাজপুর।
দিনাজপুরের ঢেপা নদীতে কান্তজিউ বিগ্রহের নৌকাবহরের একটি নৌকা উল্টে টয় নামে এক ভক্ত নিখোঁজ হয়েছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। নিখোঁজ টয় দিনাজপুর শহরের কালিতলা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কান্তজিউ বিগ্রহের নৌকাবহরের একটি নৌকা ঢেপা নদীতে উল্টে গেলে তিনি নিখোঁজ হন। খবর পেয়ে তাকে উদ্ধারে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে।
বর্তমানে নিখোঁজ ভক্তকে উদ্ধারে অভিযান চলমান রয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
ঘটনার বিস্তারিত এবং নিখোঁজ ভক্তের পরিচয় সম্পর্কে আরও তথ্য উদ্ধারের পর জানা যাবে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

মতামত