জনতার অনলাইন প্রেস ক্লাব

চিরিরবন্দরে প্রান্তিক ক্ষুদ্র ব্যবসায়ীদের ১০ দিনব্যাপী ‘সফট স্কিলস’ প্রশিক্ষণ শুরু

চিরিরবন্দরে প্রান্তিক ক্ষুদ্র ব্যবসায়ীদের ১০ দিনব্যাপী ‘সফট স্কিলস’ প্রশিক্ষণ শুরু

চিরিরবন্দরে প্রান্তিক ক্ষুদ্র ব্যবসায়ীদের ১০ দিনব্যাপী ‘সফট স্কিলস’ প্রশিক্ষণ শুরু

চিরিরবন্দরে প্রান্তিক ক্ষুদ্র ব্যবসায়ীদের ১০ দিনব্যাপী ‘সফট স্কিলস’ প্রশিক্ষণ শুরু

মোঃ আমজাদ হোসেন 

ক্রাইম রিপোর্টার 

দিনাজপুর।

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে প্রান্তিক পেশাজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ১০ দিনব্যাপী ‘সফট স্কিলস’ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ কনফারেন্স রুম (ইছামতি), চিরিরবন্দরে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

 প্রশিক্ষণটি ১ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রশিক্ষণে উপজেলা পর্যায়ে নির্বাচিত প্রান্তিক পেশার সঙ্গে সম্পৃক্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো—প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা উন্নয়ন ও পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা।

উদ্বোধনী অধিবেশনে স্বাগত বক্তব্য দেন চিরিরবন্দর উপজেলা সমাজসেবা অফিসার মো. হামিদুর রহমান।

 পরে প্রকল্পের ভিডিও প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দিনাজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান।

 প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়, দিনাজপুরের উপপরিচালক মো. আব্দুল মতিন এবং তিনি প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা।

প্রশিক্ষণের দ্বিতীয় অধিবেশনে ব্যবসা বিষয়ক কাউন্সেলিং, ব্যবসার ঝুঁকি চিহ্নিতকরণ, প্রয়োজনীয় পদক্ষেপসহ ব্যবসা উন্নয়ন ও পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

আয়োজকরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা, ঝুঁকি মোকাবিলা ও ব্যবসার উন্নয়নে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


চিরিরবন্দরে প্রান্তিক ক্ষুদ্র ব্যবসায়ীদের ১০ দিনব্যাপী ‘সফট স্কিলস’ প্রশিক্ষণ শুরু

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image
চিরিরবন্দরে প্রান্তিক ক্ষুদ্র ব্যবসায়ীদের ১০ দিনব্যাপী ‘সফট স্কিলস’ প্রশিক্ষণ শুরুমোঃ আমজাদ হোসেন ক্রাইম রিপোর্টার দিনাজপুর।দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে প্রান্তিক পেশাজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ১০ দিনব্যাপী ‘সফট স্কিলস’ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ কনফারেন্স রুম (ইছামতি), চিরিরবন্দরে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণটি ১ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।প্রশিক্ষণে উপজেলা পর্যায়ে নির্বাচিত প্রান্তিক পেশার সঙ্গে সম্পৃক্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো—প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা উন্নয়ন ও পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা।উদ্বোধনী অধিবেশনে স্বাগত বক্তব্য দেন চিরিরবন্দর উপজেলা সমাজসেবা অফিসার মো. হামিদুর রহমান। পরে প্রকল্পের ভিডিও প্রদর্শন করা হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দিনাজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়, দিনাজপুরের উপপরিচালক মো. আব্দুল মতিন এবং তিনি প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা।প্রশিক্ষণের দ্বিতীয় অধিবেশনে ব্যবসা বিষয়ক কাউন্সেলিং, ব্যবসার ঝুঁকি চিহ্নিতকরণ, প্রয়োজনীয় পদক্ষেপসহ ব্যবসা উন্নয়ন ও পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।আয়োজকরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা, ঝুঁকি মোকাবিলা ও ব্যবসার উন্নয়নে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
চিরিরবন্দরে প্রান্তিক ক্ষুদ্র ব্যবসায়ীদের ১০ দিনব্যাপী ‘সফট স্কিলস’ প্রশিক্ষণ শুরু
0:00 0:00
1.0x