জনতার অনলাইন প্রেস ক্লাব

চিরিরবন্দরে প্রান্তিক ক্ষুদ্র ব্যবসায়ীদের ১০ দিনব্যাপী ‘সফট স্কিলস’ প্রশিক্ষণের তৃতীয় দিন

চিরিরবন্দরে প্রান্তিক ক্ষুদ্র ব্যবসায়ীদের ১০ দিনব্যাপী ‘সফট স্কিলস’ প্রশিক্ষণের তৃতীয় দিন

চিরিরবন্দরে প্রান্তিক ক্ষুদ্র ব্যবসায়ীদের ১০ দিনব্যাপী ‘সফট স্কিলস’ প্রশিক্ষণের তৃতীয় দিন

চিরিরবন্দরে প্রান্তিক ক্ষুদ্র ব্যবসায়ীদের ১০ দিনব্যাপী ‘সফট স্কিলস’ প্রশিক্ষণের তৃতীয় দিন

মোঃ আমজাদ হোসেন

ক্রাইম রিপোর্টার, দিনাজপুর।

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে প্রান্তিক পেশাজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আয়োজিত ১০ দিনব্যাপী ‘সফট স্কিলস’ বিষয়ক প্রশিক্ষণের তৃতীয় দিন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) চিরিরবন্দর উপজেলা পরিষদ কনফারেন্স রুম ‘ইছামতি’-তে প্রশিক্ষণের তৃতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণটি ১ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত চলার কথা রয়েছে। এতে উপজেলা পর্যায়ে নির্বাচিত প্রান্তিক পেশার সঙ্গে সম্পৃক্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা অংশগ্রহণ করছেন।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো—প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা উন্নয়ন ও পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চিরিরবন্দর উপজেলা সমাজসেবা অফিসার মো. হামিদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৫ নম্বর আব্দুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মঈন উদ্দিন শাহ এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য ফ্রন্ট, চিরিরবন্দর-এর সদস্য সচিব শ্রী বিকাশ রায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা।

প্রশিক্ষণের তৃতীয় অধিবেশনে ব্যবসাবিষয়ক কাউন্সেলিং, ব্যবসার ঝুঁকি চিহ্নিতকরণ, ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ, ব্যবসা উন্নয়ন ও পরিচালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

আয়োজকরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা, সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা এবং ব্যবসার উন্নয়নে প্রয়োজনীয় দক্ষতা ও সক্ষমতা অর্জন করতে পারবেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


চিরিরবন্দরে প্রান্তিক ক্ষুদ্র ব্যবসায়ীদের ১০ দিনব্যাপী ‘সফট স্কিলস’ প্রশিক্ষণের তৃতীয় দিন

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image
চিরিরবন্দরে প্রান্তিক ক্ষুদ্র ব্যবসায়ীদের ১০ দিনব্যাপী ‘সফট স্কিলস’ প্রশিক্ষণের তৃতীয় দিনমোঃ আমজাদ হোসেনক্রাইম রিপোর্টার, দিনাজপুর।দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে প্রান্তিক পেশাজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আয়োজিত ১০ দিনব্যাপী ‘সফট স্কিলস’ বিষয়ক প্রশিক্ষণের তৃতীয় দিন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) চিরিরবন্দর উপজেলা পরিষদ কনফারেন্স রুম ‘ইছামতি’-তে প্রশিক্ষণের তৃতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণটি ১ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত চলার কথা রয়েছে। এতে উপজেলা পর্যায়ে নির্বাচিত প্রান্তিক পেশার সঙ্গে সম্পৃক্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা অংশগ্রহণ করছেন।প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো—প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা উন্নয়ন ও পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চিরিরবন্দর উপজেলা সমাজসেবা অফিসার মো. হামিদুর রহমান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৫ নম্বর আব্দুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মঈন উদ্দিন শাহ এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য ফ্রন্ট, চিরিরবন্দর-এর সদস্য সচিব শ্রী বিকাশ রায়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা।প্রশিক্ষণের তৃতীয় অধিবেশনে ব্যবসাবিষয়ক কাউন্সেলিং, ব্যবসার ঝুঁকি চিহ্নিতকরণ, ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ, ব্যবসা উন্নয়ন ও পরিচালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।আয়োজকরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা, সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা এবং ব্যবসার উন্নয়নে প্রয়োজনীয় দক্ষতা ও সক্ষমতা অর্জন করতে পারবেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
চিরিরবন্দরে প্রান্তিক ক্ষুদ্র ব্যবসায়ীদের ১০ দিনব্যাপী ‘সফট স্কিলস’ প্রশিক্ষণের তৃতীয় দিন
0:00 0:00
1.0x