সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দৈনিক ইত্তেফাকের গজারিয়া প্রতিনিধি সাংবাদিক মোয়াজ্জেম হোসেন (জুয়েল দেওয়ান)।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে প্রতিদিনের মতো সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে বের হন তিনি। পথে গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলীপুরা এলাকায় পৌঁছালে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তার ডান পায়ে একাধিক সেলাইসহ প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন। প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসাপত্র দিয়ে তাকে বাসায় পাঠানো হয়।
সাংবাদিক মোয়াজ্জেম হোসেন (জুয়েল দেওয়ান)-এর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করেছেন তার সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

মতামত