কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখার উদ্যোগে গণসংযোগ উপলক্ষে সীরাতুন্নবী (সাঃ) আলোচনা ও দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ সেপ্টেম্বর ২০২৬, রোজ শুক্রবার উপজেলা পরিষদ হল রুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের সভাপতি মো: আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মো: আজিজুর রহমান সরকার।
সমাবেশে প্রধান অতিথি তাঁর বক্তব্যে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন ও আদর্শের ওপর বিস্তারিত আলোচনা করেন এবং সমাজ গঠনে সীরাতের শিক্ষা অনুসরণের আহ্বান জানান। একই সাথে ইসলামী আদর্শের দাওয়াত সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দলীয় নেতা-কর্মীদের গণসংযোগ আরও জোরদার করার তাগিদ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী মাওলানা মো: আব্দুল হামিদ মিয়া। এছাড়া স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতা-কর্মী, ওলামায়ে কেরামগণ এই আলোচনা ও দাওয়াতী সমাবেশে অংশ নেন।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

মতামত