দেশজুড়ে আওয়ামী লীগের সন্ত্রাসীমূলক কর্মকান্ড এবং নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ময়মনসিংহ দক্ষিণ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
সারাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত এই কর্মসূচিতে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিয়ন, উপজেলা ও থানা পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। নগরীর নতুন বাজারে অবস্থিত ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল নতুন বাজার মোড় থেকে তারেক স্মৃতি অডিটরিয়াম সংলগ্ন সমাবেশস্থলে পৌঁছালে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। উক্ত সমাবেশে ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল খানের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম টুটুল, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল আমিন খসরু, যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দীন জনিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বিনষ্ট করার অপচেষ্টা চলাচ্ছে বিতাড়িত সৈরাচার আওয়ামী দোসররা। সরকারী সম্পদ ও জনগণের জান ও মালের নিরাপত্তার এবং দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে উঠেছে তারা। সরকারের চলমান সকল উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে ক্ষতিগ্রস্থ করার যেকোনো ষড়যন্ত্র প্রতিহত ও মোকাবিলা করারা জন্য সদা প্রস্তুত থাকতে হবে। বক্তারা নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দেশের শান্তিপূর্ণ পরিবেশ ও জননিরাপত্তা বজায় রাখতে সবাইকে সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের রাজনৈতিক অস্থিরতা বা নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা দেখা দিলে তা রাজনৈতিক ও সাংগঠনিকভাবে মোকাবিলার ঘোষণা দেন তারা।
সমাবেশস্থলে বিভিন্ন ইউনিয়ন, উপজেলা ও থানা পর্যায়ের নেতাকর্মীদের মুহুর্মুহু স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশস্থল। দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতারা বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার পাশাপাশি সাংগঠনিক শক্তি আরও সুসংহত করতে হবে। যেকোনো ধরনের নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রচেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তারা।
কর্মসূচির শেষ পর্যায়েও নেতাকর্মীদের কণ্ঠে ছিল দলীয় স্লোগান। ‘স্বেচ্ছাসেবক জনতা গড়ে তোলে একতা’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে ময়মনসিংহের রাজপথ। বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত এ কর্মসূচির মধ্য দিয়ে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল নগরীতে তাদের সাংগঠনিক স্বক্রিয়তার জানান দেয়। পরে সমাবেশস্থল থেকে আবারও বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তাজমহল রোডের ঐতিহাসিক কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে সমাপনি বক্তব্যের মধ্যমে শেষ হয়।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

মতামত