মণিরামপুর থানা পুলিশের অভিযানে ৬২,০০০(বাষট্টি হাজার) পিচ TAPENTADOL ট্যাবলেট ও ৫০ পিচ WINCEREX COUGH SYRUP এবং ০১ টি মিনি পিকা-আপসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আবু সাঈদ এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আমিরুল ইসলাম, এসআই (নিঃ) ওবায়দুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মণিরামপুর থানাধীন ০৯ নং ঝাঁপা ইউনিয়নের ডুমুরখালী টু রাজগঞ্জগামী রোডে কোমলপুর বাজারস্থ রাফেজা টেলিকমের সামনে পাঁকা রাস্তার উপর বিশেষ চেকপোষ্ট পরিচালনা করে ইং-২৪/০৯/২০২৬ তারিখ রাত্র ০১.০৫ ঘটিকার সময় ০১ টি মিনি পিক-আপ থামিয়ে তল্লাশি করে একমাত্র চালক ফারুক হোসেন জুয়েল (৩৯) কে আটক করে এবং তার দেখানো মতে পিক-আপের ড্রাইভিং সিটের পিছনে বিশেষ কায়দায় রাখা ৬২,০০০ পিচ TAPENTADOL TABLETS ও ৫০ পিচ WINCEREX COUGH SYRUP উদ্ধার পূর্বক জব্দ করে।
আসামীকে ইং- ২৪/০৯/২০২৬ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরন করে হয়।
আসামীর নাম ও ঠিকানাঃ
০১। নাম- ফারুক হোসেন জুয়েল (৩৯)
পিতা-মৃত ফজলুর রহমান, মাতা-নাসরিন আক্তার, সাং-শ্রীপতিপুর পূর্ব, ডাকঘর-মুরারীকাটি
থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা।
উদ্ধারঃ
০১। ৬২,০০০ (বাষট্টি হাজার) পিচ TAPENTADOL ট্যাবলেট
০২। ৫০ পিচ WINCEREX COUGH SYRUP
০৩। ০১(এক)টি মিনি পিক-আপ।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

মতামত