সামাজিক যোগাযোগমাধ্যমে আশির দশকের রেট্রো লুকের ট্রেন্ড বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সেই ট্রেন্ডে মেতেছেন দেশের শোবিজ অঙ্গনের একাধিক তারকা। AI প্রযুক্তির মাধ্যমে নিজেদের ছবিকে আশির দশকের ফ্যাশন ও নান্দনিকতায় সাজিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন তারা।
আশির দশকের পোশাক, চুলের স্টাইল, সানগ্লাস ও ভিনটেজ আবহে তারকাদের এসব ছবি ইতোমধ্যে দর্শকদের মাঝে কৌতূহল তৈরি করেছে। বিশেষ করে জনপ্রিয় তারকাদের পুরোনো সময়ের নায়ক-নায়িকার আদলে দেখার বিষয়টি ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
ছবিতে দেখা যাচ্ছে, রেট্রো ফ্যাশনের সঙ্গে আধুনিক প্রযুক্তির দারুণ সমন্বয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এসব ছবি নিয়ে প্রশংসা ও মন্তব্য করছেন।
ছবি: সংগৃহীত
প্রতিবেদন: জনতার অনলাইন প্রেসক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

মতামত