জনতার অনলাইন প্রেস ক্লাব

রাঙ্গামাটির সৌন্দর্যে মুগ্ধ অভিনেত্রী প্রভা

রাঙ্গামাটির সৌন্দর্যে মুগ্ধ অভিনেত্রী প্রভা
রাঙামাটির সৌন্দর্যে মুগ্ধ অভিনেত্রী প্রভা

​রাঙামাটির সৌন্দর্যে মুগ্ধ অভিনেত্রী প্রভা

মোঃ মানিক মিয়া, 

স্টাফ রিপোর্টার । 

​ পাহাড়ি কন্যা রাঙামাটির রূপ ও প্রাকৃতিক সৌন্দর্যে মেতে উঠেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ব্যস্ত নাগরিক জীবনের কোলাহল ছেড়ে সম্প্রতি তিনি পাড়ি জমিয়েছিলেন সবুজ পাহাড়ে ঘেরা রাঙামাটিতে। সেখানে প্রাকৃতির অপার সৌন্দর্যে হারিয়ে যাওয়ার কিছু চমৎকার মুহূর্ত ভক্তদের সাথে শেয়ার করে নিয়েছেন তিনি।  

​সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, নীল আকাশের নিচে কাপ্তাই হ্রদ ও পাহাড়ের মনোমুগ্ধকর ব্যাকগ্রাউন্ডে নীল পোশাকে প্রভার এক স্নিগ্ধ রূপ। পাহাড় আর পানির এই মেলবন্ধনে তিনি যেন প্রকৃতির সাথে একাকার হয়ে গেছেন। 

​নিজের ভ্রমণ অভিজ্ঞতা জানিয়ে প্রভা বলেন, রাঙামাটির প্রকৃতি ও হ্রদের শান্ত পরিবেশ মনকে এক অদ্ভুত প্রশান্তি দেয়। এই রূপ ও নিরিবিলি পরিবেশ যে কাউকে মুগ্ধ করবে।  

​অভিনেত্রীর প্রকাশিত এসব ছবি সামাজিক মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে এবং তাঁর অনুরাগী ও নেটিজেনরা ছবিগুলোতে বেশ ইতিবাচক মন্তব্য ও ভালোবাসা প্রকাশ করছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


রাঙ্গামাটির সৌন্দর্যে মুগ্ধ অভিনেত্রী প্রভা

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image
​রাঙামাটির সৌন্দর্যে মুগ্ধ অভিনেত্রী প্রভামোঃ মানিক মিয়া, স্টাফ রিপোর্টার । ​ পাহাড়ি কন্যা রাঙামাটির রূপ ও প্রাকৃতিক সৌন্দর্যে মেতে উঠেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ব্যস্ত নাগরিক জীবনের কোলাহল ছেড়ে সম্প্রতি তিনি পাড়ি জমিয়েছিলেন সবুজ পাহাড়ে ঘেরা রাঙামাটিতে। সেখানে প্রাকৃতির অপার সৌন্দর্যে হারিয়ে যাওয়ার কিছু চমৎকার মুহূর্ত ভক্তদের সাথে শেয়ার করে নিয়েছেন তিনি।  ​সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, নীল আকাশের নিচে কাপ্তাই হ্রদ ও পাহাড়ের মনোমুগ্ধকর ব্যাকগ্রাউন্ডে নীল পোশাকে প্রভার এক স্নিগ্ধ রূপ। পাহাড় আর পানির এই মেলবন্ধনে তিনি যেন প্রকৃতির সাথে একাকার হয়ে গেছেন। ​নিজের ভ্রমণ অভিজ্ঞতা জানিয়ে প্রভা বলেন, রাঙামাটির প্রকৃতি ও হ্রদের শান্ত পরিবেশ মনকে এক অদ্ভুত প্রশান্তি দেয়। এই রূপ ও নিরিবিলি পরিবেশ যে কাউকে মুগ্ধ করবে।  ​অভিনেত্রীর প্রকাশিত এসব ছবি সামাজিক মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে এবং তাঁর অনুরাগী ও নেটিজেনরা ছবিগুলোতে বেশ ইতিবাচক মন্তব্য ও ভালোবাসা প্রকাশ করছেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
রাঙ্গামাটির সৌন্দর্যে মুগ্ধ অভিনেত্রী প্রভা
0:00 0:00
1.0x