প্রকাশনার চার বছরে পাঠকের আস্থা ও ভালোবাসা অর্জনের মধ্য দিয়ে এগিয়ে চলেছে জনপ্রিয় দৈনিক কালবেলা। পত্রিকাটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর বেলাবোতে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাবে বেলাবো প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক কালবেলার বেলাবো প্রতিনিধি আলমগীর পাঠানের আয়োজনে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। বেলাবো প্রেসক্লাবের সভাপতি মো. মোশাররফ হোসেন নীলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আমিনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আহসান হাবীব বিপ্লব, বেলাবো থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমানউল্লাহ, বেলাবো উপজেলা যুবদলের সভাপতি মো. আক্তারুজ্জামান আক্তার, সাধারণ সম্পাদক সুমন ফকির রাজ, বেলাবো প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আ. জলীল, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. তারেক ফকির, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. স্বপন মাহমুদ, সহ-সভাপতি আমজাদ হোসেন, যুগ্ম সম্পাদক মো. মকবুল হাসান রজনী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. রমজান আলী জুয়েল, দপ্তর সম্পাদক মো. আলী হোসেন, নির্বাহী সদস্য মো. দুলাল সরকার, শফিকুল ইসলাম খান, এম. এ. হালিম, সদস্য ইশতিয়াক আহমেদ এমাদ, মো. বাদল মিয়া, দিদার হোসেন পিন্টু, শাহিনূর আক্তারসহ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, অল্প সময়ের মধ্যেই দৈনিক কালবেলা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও পাঠকের আস্থা অর্জনের মাধ্যমে দেশের গণমাধ্যম অঙ্গনে নিজেদের অবস্থান তৈরি করেছে। ভবিষ্যতেও পত্রিকাটি সত্য ও ন্যায়ের পক্ষে থেকে আরও সফলতার সঙ্গে এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আহসান হাবীব বিপ্লব বলেন, “কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকাটির উত্তরোত্তর সফলতা কামনা করছি। অল্প সময়ে দৈনিক কালবেলা যেভাবে এগিয়ে গেছে, তাদের এ অগ্রযাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
আলোচনা সভা শেষে অতিথিদের সঙ্গে নিয়ে কেক কেটে দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

মতামত