সোনালি আঁশ বেচাকেনায় জমজমাট কুড়িগ্রামের যাত্রাপুর হাট
কুড়িগ্রামের যাত্রাপুর হাটে জমে উঠেছে সোনালি আঁশ পাটের বেচাকেনা। হাটে কৃষক ও ব্যবসায়ীদের ব্যস্ততা চোখে পড়ার মতো। বিভিন্ন এলাকা থেকে কৃষকরা পাট নিয়ে এসে হাটে বিক্রি করছেন।
হাটে পাটের আঁটি নিয়ে আসা কৃষকদের পাশাপাশি ক্রেতা ও ব্যবসায়ীদের উপস্থিতিও দেখা গেছে। ছবিতে হাটের ব্যস্ত পরিবেশে পাট নিয়ে কেনাবেচার দৃশ্য ফুটে উঠেছে। বিভিন্ন চর অঞ্চলের মানুষ এই হাঁটে আসে নৌকা যোগে গরীব দুঃখী মেহনতি মানুষের একটি হাট সপ্তাহে দুই দিন হয় শনি এবং মঙ্গলবার সব ফসল বিক্রির পাশাপাশি বর্তমান বাজারে পাটের হল অন্যতম।
পাট বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। পাটের ভালো দাম পেলে কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন বলে প্রত্যাশা করছেন। সংশ্লিষ্টরা পাটের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং বাজার ব্যবস্থাপনা আরও কার্যকর করার দাবি জানিয়েছেন

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

মতামত