মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর বিসিক শিল্প নগরীতে অবস্থিত একটি কোল্ডস্টোরেজে সংরক্ষিত কয়েক হাজার বস্তা আলু পচে নষ্ট হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানে কোল্ডস্টোরেজ থেকে ওই নষ্ট আলুগুলো সাধারণ মানুষের মাঝে বিলিয়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
জানা গেছে, মাদারীপুর বিসিক শিল্প নগরীতে অবস্থিত ওই কোল্ডস্টোরেজটির বর্তমান মালিক মীর হাবিবুর রহমান অকু। সেখানে সংরক্ষাণে রাখা কয়েক হাজার বস্তা আলু বিভিন্ন কারণে পচে নষ্ট হয়ে গেছে। তবে ঠিক কী কারণে বা কী পরিস্থিতিতে এই বিপুল পরিমাণ আলু পচে নষ্ট হলো, তা এখন পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি।
এদিকে আলু নষ্ট হয়ে যাওয়ার পর কোল্ডস্টোরেজ কর্তৃপক্ষ তা ফেলে না দিয়ে সাধারণ মানুষের মাঝে বিলিয়ে দিচ্ছে। এই দৃশ্য দেখতে এবং নষ্ট আলু সংগ্রহ করতে স্থানীয় লোকজনের ভিড় লক্ষ্য করা গেছে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

মতামত