জনতার অনলাইন প্রেস ক্লাব
রাজনীতি

রাজনীতি

খুলনা ৩১নং ওয়ার্ড বিএনপি কমিটি নিয়ে বিতর্ক ১৫ জনের বিরুদ্ধে অভিযোগের প্রস্তুতি

খুলনা ৩১নং ওয়ার্ড বিএনপি কমিটি নিয়ে বিতর্ক ১৫ জনের বিরুদ্ধে অভিযোগের প্রস্তুতি

নুরুজ্জামান সাকিব 

এস্টাফ রিপোর্ট 

খুলনা মহানগরীর সদর থানাধীন ৩১নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গত ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ঘোষণা করা হয়েছে। গাজী আফসার উদ্দীন মাস্টারকে সভাপতি ও মোঃ আমিন আহমেদকে সাধারণ সম্পাদক করে ০১ থেকে ৭১ ক্রমিক পর্যন্ত ৪৭ সদস্যের এই কমিটি অনুমোদন দেন সদর থানা বিএনপির নেতৃবৃন্দ।

কমিটি ঘোষণার পর স্থানীয় একাংশ নেতাকর্মী তালিকার কয়েকজন সদস্যের ব্যাপারে আপত্তি তুলেছেন। অভিযোগকারীদের দাবি, কমিটির ৩৩, ৩৪, ৩৮, ৪০, ৫২, ৫৯, ৬০, ৬২, ৬৩, ৬৫, ৬, ৬৭, ৬৮, ৬৯ ও ৭১ নম্বর ক্রমিকের ব্যক্তিদের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন রয়েছে। তাদের কাছে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ রয়েছে বলে তারা জানিয়েছেন। আগামী কয়েকদিনের মধ্যে প্রমাণসহ লিখিত অভিযোগ মহানগর বিএনপির কাছে জমা দেওয়া হবে বলে অভিযোগকারীরা জানান।

এ বিষয়ে জানতে চাইলে ৩১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী আফসার উদ্দীন মাস্টার বলেন, আমরা দলের গঠনতন্ত্র মেনে এবং সবার মতামতের ভিত্তিতে কমিটি গঠন করেছি। কারো বিরুদ্ধে লিখিত ও প্রমাণসহ অভিযোগ আসলে আমরা তাৎক্ষণিকভাবে মহানগর বিএনপিতে পাঠাবো এবং সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মনে করেন, দলের স্বচ্ছতা ও ঐক্য ধরে রাখতে দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হওয়া জরুরি। তারা আশা প্রকাশ করেন, উচ্চ নেতৃত্ব বিষয়টি গুরুত্বের সাথে দেখে দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে কার্যকর পদক্ষেপ নেবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


খুলনা ৩১নং ওয়ার্ড বিএনপি কমিটি নিয়ে বিতর্ক ১৫ জনের বিরুদ্ধে অভিযোগের প্রস্তুতি

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image
নুরুজ্জামান সাকিব এস্টাফ রিপোর্ট খুলনা মহানগরীর সদর থানাধীন ৩১নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গত ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ঘোষণা করা হয়েছে। গাজী আফসার উদ্দীন মাস্টারকে সভাপতি ও মোঃ আমিন আহমেদকে সাধারণ সম্পাদক করে ০১ থেকে ৭১ ক্রমিক পর্যন্ত ৪৭ সদস্যের এই কমিটি অনুমোদন দেন সদর থানা বিএনপির নেতৃবৃন্দ।কমিটি ঘোষণার পর স্থানীয় একাংশ নেতাকর্মী তালিকার কয়েকজন সদস্যের ব্যাপারে আপত্তি তুলেছেন। অভিযোগকারীদের দাবি, কমিটির ৩৩, ৩৪, ৩৮, ৪০, ৫২, ৫৯, ৬০, ৬২, ৬৩, ৬৫, ৬, ৬৭, ৬৮, ৬৯ ও ৭১ নম্বর ক্রমিকের ব্যক্তিদের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন রয়েছে। তাদের কাছে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ রয়েছে বলে তারা জানিয়েছেন। আগামী কয়েকদিনের মধ্যে প্রমাণসহ লিখিত অভিযোগ মহানগর বিএনপির কাছে জমা দেওয়া হবে বলে অভিযোগকারীরা জানান।এ বিষয়ে জানতে চাইলে ৩১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী আফসার উদ্দীন মাস্টার বলেন, আমরা দলের গঠনতন্ত্র মেনে এবং সবার মতামতের ভিত্তিতে কমিটি গঠন করেছি। কারো বিরুদ্ধে লিখিত ও প্রমাণসহ অভিযোগ আসলে আমরা তাৎক্ষণিকভাবে মহানগর বিএনপিতে পাঠাবো এবং সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মনে করেন, দলের স্বচ্ছতা ও ঐক্য ধরে রাখতে দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হওয়া জরুরি। তারা আশা প্রকাশ করেন, উচ্চ নেতৃত্ব বিষয়টি গুরুত্বের সাথে দেখে দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে কার্যকর পদক্ষেপ নেবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
খুলনা ৩১নং ওয়ার্ড বিএনপি কমিটি নিয়ে বিতর্ক ১৫ জনের বিরুদ্ধে অভিযোগের প্রস্তুতি
0:00 0:00
1.0x