মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের খোয়াজপুরে ভোরের দিকে আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল করে পালিয়ে যাওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা বিএনপি এবং খোয়াজপুর ইউনিয়ন বিএনপি। ওই ঘটনার পর স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এরই ফলশ্রুতিতে আজ আওয়ামী লীগের উসকানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে খোয়াজপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

মতামত