মাদারীপুর পতিনিধিঃ
মাদারীপুরের রাজৈরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৮ কেজি গাঁজাসহ মুকুল শেখ (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার রাজৈরের গঙ্গাবর্দ্দী এলাকার আমগ্রাম ব্রিজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মুকুল শেখ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাগাট এলাকার শওকত শেখের ছেলে।
সংযুক্ত ছবিতে দেখা যায়, জেলা গোয়েন্দা শাখা, মাদারীপুর-এর কার্যালয়ে উদ্ধারকৃত গাঁজার প্যাকেটসহ গ্রেপ্তারকৃত আসামি এবং অভিযান পরিচালনাকারী পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

মতামত