জনতার অনলাইন প্রেস ক্লাব

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন, নিহত ৭

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন, নিহত ৭
২১/০৯/২০২৬

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন, নিহত ৭

মোঃ মোস্তাফিজার রহমান আকাশ , সাভার উপজেলা প্রতিনিধি (ঢাকা) 

বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো জামগড়া এলাকা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে প্রীতি গ্রুপের এফএনএস পোশাক কারখানার আশপাশে। একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছিটকে পড়ে লোহা ও ধাতব খণ্ড। এতে কারখানার কর্মী, পথচারী ও আশপাশের লোকজন হতাহত হন। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকার এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্কে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে জয়নাব বেগম নামে এক নারীকে শনাক্ত করা গেলেও আগুনে পুড়ে যাওয়া অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, কারখানার বাইরে গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যান থেকে সিলিন্ডার নামানোর সময় বিস্ফোরণের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং কয়েকটি সিলিন্ডার বিস্ফোরিত হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়।

ফায়ার সার্ভিস ঢাকা জোন-৪-এর উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, কাভার্ড ভ্যান থেকে গ্যাস সিলিন্ডার আনলোড করার সময় বিস্ফোরণ ঘটে। এতে কাভার্ড ভ্যানের ভেতর ও আশপাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আব্দুস সালাম জানান, বিস্ফোরণের পর লরির ভেতর থেকে একজন এবং লরির আশপাশ থেকে কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া একটি সিলিন্ডার ছিটকে পাশের দোকানে গিয়ে পড়লে সেখানে থাকা জয়নাব বেগম নিহত হন।

খবর পেয়ে ডিইপিজেড ও জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে ডাম্পিং ও তল্লাশি চালান।

অগ্নিকাণ্ডের সময় কারখানার শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানালা-দরজার কাচ ভেঙে গেলে শ্রমিকরা দ্রুত কারখানা থেকে বের হয়ে আসেন। কারখানা কর্তৃপক্ষের দাবি, ভেতরে কোনো শ্রমিক আটকে ছিলেন না।

প্রীতি গ্রুপের এফএনএস কারখানার অ্যাডমিন ম্যানেজার হেমায়েত উদ্দিন বলেন, কারখানার সীমানাপ্রাচীরের পাশে থাকা লরির সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়। শ্রমিকরা আগেই কারখানা থেকে বের হয়ে আসেন। তবে কাভার্ড ভ্যানের পাশে থাকা কয়েকজন অগ্নিদগ্ধ হয়ে মারা যান।

অগ্নিকাণ্ডে আহতদের আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালটির ব্যবস্থাপক হারুন অর রশীদ জানান, তাদের হাসপাতালে ১৬ জনকে নেওয়া হয়েছিল। তাদের মধ্যে তিনজনের শরীরের বড় অংশ দগ্ধ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণকে অগ্নিকাণ্ডের কারণ বলা হলেও ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা এখনো নিশ্চিত নয়। সিলিন্ডারগুলো কীভাবে রাখা হয়েছিল, আনলোডের সময় নিরাপত্তাবিধি মানা হয়েছিল কি না এবং বিস্ফোরণের আগে গ্যাস লিকেজ হয়েছিল কি না- এসব বিষয় তদন্তে উঠে আসতে পারে।

কারখানার কর্মী রাকিব হোসেন জানান, বিস্ফোরণের কিছুক্ষণ আগে তিনি গ্যাস লিকেজের মতো শব্দ শুনেছিলেন। এরপরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী রনি বলেন, বিস্ফোরণের পর লোহা ও ধাতব খণ্ড ছিটকে আশপাশের বাড়িঘর ও রাস্তায় পড়ে। এতে পথচারী ও রিকশাচালকসহ কয়েকজন আহত হন। তিনি নিজেও কয়েকজন দগ্ধ ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডে কারখানা ও আশপাশের স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং বিস্ফোরণের প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন, নিহত ৭

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন, নিহত ৭মোঃ মোস্তাফিজার রহমান আকাশ , সাভার উপজেলা প্রতিনিধি (ঢাকা) বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো জামগড়া এলাকা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে প্রীতি গ্রুপের এফএনএস পোশাক কারখানার আশপাশে। একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছিটকে পড়ে লোহা ও ধাতব খণ্ড। এতে কারখানার কর্মী, পথচারী ও আশপাশের লোকজন হতাহত হন। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকার এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্কে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে জয়নাব বেগম নামে এক নারীকে শনাক্ত করা গেলেও আগুনে পুড়ে যাওয়া অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, কারখানার বাইরে গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যান থেকে সিলিন্ডার নামানোর সময় বিস্ফোরণের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং কয়েকটি সিলিন্ডার বিস্ফোরিত হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়।ফায়ার সার্ভিস ঢাকা জোন-৪-এর উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, কাভার্ড ভ্যান থেকে গ্যাস সিলিন্ডার আনলোড করার সময় বিস্ফোরণ ঘটে। এতে কাভার্ড ভ্যানের ভেতর ও আশপাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আব্দুস সালাম জানান, বিস্ফোরণের পর লরির ভেতর থেকে একজন এবং লরির আশপাশ থেকে কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া একটি সিলিন্ডার ছিটকে পাশের দোকানে গিয়ে পড়লে সেখানে থাকা জয়নাব বেগম নিহত হন।খবর পেয়ে ডিইপিজেড ও জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে ডাম্পিং ও তল্লাশি চালান।অগ্নিকাণ্ডের সময় কারখানার শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানালা-দরজার কাচ ভেঙে গেলে শ্রমিকরা দ্রুত কারখানা থেকে বের হয়ে আসেন। কারখানা কর্তৃপক্ষের দাবি, ভেতরে কোনো শ্রমিক আটকে ছিলেন না।প্রীতি গ্রুপের এফএনএস কারখানার অ্যাডমিন ম্যানেজার হেমায়েত উদ্দিন বলেন, কারখানার সীমানাপ্রাচীরের পাশে থাকা লরির সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়। শ্রমিকরা আগেই কারখানা থেকে বের হয়ে আসেন। তবে কাভার্ড ভ্যানের পাশে থাকা কয়েকজন অগ্নিদগ্ধ হয়ে মারা যান।অগ্নিকাণ্ডে আহতদের আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালটির ব্যবস্থাপক হারুন অর রশীদ জানান, তাদের হাসপাতালে ১৬ জনকে নেওয়া হয়েছিল। তাদের মধ্যে তিনজনের শরীরের বড় অংশ দগ্ধ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণকে অগ্নিকাণ্ডের কারণ বলা হলেও ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা এখনো নিশ্চিত নয়। সিলিন্ডারগুলো কীভাবে রাখা হয়েছিল, আনলোডের সময় নিরাপত্তাবিধি মানা হয়েছিল কি না এবং বিস্ফোরণের আগে গ্যাস লিকেজ হয়েছিল কি না- এসব বিষয় তদন্তে উঠে আসতে পারে।কারখানার কর্মী রাকিব হোসেন জানান, বিস্ফোরণের কিছুক্ষণ আগে তিনি গ্যাস লিকেজের মতো শব্দ শুনেছিলেন। এরপরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে।প্রত্যক্ষদর্শী রনি বলেন, বিস্ফোরণের পর লোহা ও ধাতব খণ্ড ছিটকে আশপাশের বাড়িঘর ও রাস্তায় পড়ে। এতে পথচারী ও রিকশাচালকসহ কয়েকজন আহত হন। তিনি নিজেও কয়েকজন দগ্ধ ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডে কারখানা ও আশপাশের স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং বিস্ফোরণের প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন, নিহত ৭
0:00 0:00
1.0x