প্রেস বিজ্ঞপ্তি
বিএনপি নেতা জাকির হোসেন মজুমদারের আত্মার মাগফেরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল সোমবার।
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদারের ইন্তেকালে তাঁর আত্মার মাগফেরাত কামনায় সিলেট মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে (বাদ আসর) পবিত্র হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত দোয়া মাহফিল সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সিলেট মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, ৬টি থানা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব, ৪২টি ওয়ার্ড বিএনপির সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ সকল নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি জননেতা নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ আহমদ চৌধুরী।
বার্তা প্রেরক—
আব্দুল মালেক
সহ-দপ্তর সম্পাদক
সিলেট মহানগর বিএনপি

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

মতামত