জনতার অনলাইন প্রেস ক্লাব
রাজনীতি

রাজনীতি

কুড়িগ্রাম-১ জামায়াত এমপির এপিএসের নামে মিথ্যা ভিডিও প্রচার করায় ৬ ব্যক্তির নামে থানায় অভিযোগ

কুড়িগ্রাম-১ জামায়াত এমপির এপিএসের নামে মিথ্যা  ভিডিও  প্রচার করায় ৬ ব্যক্তির নামে থানায় অভিযোগ

কুড়িগ্রাম-১(ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনের এমপির ব্যক্তিগত সহকারি এরশাদুল হক এর নামে মিথ্যা ও বিভ্রান্তিকর পরিচয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ও ছবি প্রচার করায়  ৬ ব্যক্তির নামে অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার রাতে নাগেশ্বরী থানায় এই অভিযোগ দায়ের করা হয়।

 অভিযোগে জানানো হয়েছে, সম্প্রতি একটি তরুণিকে ঘিরে আপত্তিকর অবস্থায় বিএনপির  এক নেতার ভিডিও ও ছবি  সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। জানাগেছে, প্রকৃত ভিডিওটি পঞ্চগড় জেলার ওলামা দলের এক সদস্যের সাথে সংশ্লিষ্ট। অভিযোগে বলা হয়েছে ঘটনাটি পঞ্চগড় জেলার হলেও কতিপয় ব্যক্তি উদ্দেশ্য প্রণোদিতভাবে উক্ত ভিডিও ও ছবিকে  ২৫ কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের এপিএস (ব্যক্তিগত সহকারি) ও জামায়াতে ইসলামীর একজন নেতার ছবি পরিচয়ে  সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে প্রচার করে। এ ঘটনার সাথে কোন ভাবেই জড়িত নয়, এপিএস এরশাদুল হককে জড়িত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি প্রচারের ফলে আনোয়ারুল ইসলাম এমপি ও জামায়াতে ইসলামীর  সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুন্ন হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে  বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।  এধরণের মিথ্যা ও ভিত্তিহীন ভিডিও প্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাবী জানানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা হলো আবদুল্লাহ আল লিমন, সেলিম মিয়া, সাইদুল ইসলাম, আরমান , জাহাঙ্গীর আলম ও ন্যাশনালিষ্ট ফাইটার। 

নাগেশ্বরী থানার ওসি এনামুল হক প্রধান সাধারণ ডায়রী করার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


কুড়িগ্রাম-১ জামায়াত এমপির এপিএসের নামে মিথ্যা ভিডিও প্রচার করায় ৬ ব্যক্তির নামে থানায় অভিযোগ

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image
কুড়িগ্রাম-১(ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনের এমপির ব্যক্তিগত সহকারি এরশাদুল হক এর নামে মিথ্যা ও বিভ্রান্তিকর পরিচয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ও ছবি প্রচার করায়  ৬ ব্যক্তির নামে অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার রাতে নাগেশ্বরী থানায় এই অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে জানানো হয়েছে, সম্প্রতি একটি তরুণিকে ঘিরে আপত্তিকর অবস্থায় বিএনপির  এক নেতার ভিডিও ও ছবি  সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। জানাগেছে, প্রকৃত ভিডিওটি পঞ্চগড় জেলার ওলামা দলের এক সদস্যের সাথে সংশ্লিষ্ট। অভিযোগে বলা হয়েছে ঘটনাটি পঞ্চগড় জেলার হলেও কতিপয় ব্যক্তি উদ্দেশ্য প্রণোদিতভাবে উক্ত ভিডিও ও ছবিকে  ২৫ কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের এপিএস (ব্যক্তিগত সহকারি) ও জামায়াতে ইসলামীর একজন নেতার ছবি পরিচয়ে  সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে প্রচার করে। এ ঘটনার সাথে কোন ভাবেই জড়িত নয়, এপিএস এরশাদুল হককে জড়িত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি প্রচারের ফলে আনোয়ারুল ইসলাম এমপি ও জামায়াতে ইসলামীর  সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুন্ন হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে  বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।  এধরণের মিথ্যা ও ভিত্তিহীন ভিডিও প্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাবী জানানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা হলো আবদুল্লাহ আল লিমন, সেলিম মিয়া, সাইদুল ইসলাম, আরমান , জাহাঙ্গীর আলম ও ন্যাশনালিষ্ট ফাইটার। নাগেশ্বরী থানার ওসি এনামুল হক প্রধান সাধারণ ডায়রী করার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। 

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
কুড়িগ্রাম-১ জামায়াত এমপির এপিএসের নামে মিথ্যা ভিডিও প্রচার করায় ৬ ব্যক্তির নামে থানায় অভিযোগ
0:00 0:00
1.0x