জনতার অনলাইন প্রেস ক্লাব

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযান: দুইজনের ৩ মাস করে কারাদণ্ড

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযান: দুইজনের ৩ মাস করে কারাদণ্ড

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযান: দুইজনের ৩ মাস করে কারাদণ্ড

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযান: দুইজনের ৩ মাস করে কারাদণ্ড

মোঃ আমজাদ হোসেন

ক্রাইম রিপোর্টার, দিনাজপুর

দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা সেবন ও দখলে রাখার অভিযোগে দুইজনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ২টার দিকে উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের দল্লা মিশনপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

চিরিরবন্দর থানা পুলিশ সূত্রে জানা গেছে, এসআই (নিঃ) গোপাল চন্দ্র সরকারের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় দল্লা মিশনপাড়া গ্রামের মোঃ ফিরোজের বসতবাড়িতে অভিযান চালিয়ে গাঁজা দখলে রাখা ও সেবনের অভিযোগে মোঃ ফিরোজ (৪০) এবং মোঃ হুমায়েন আহমেদ (৩০) নামে দুইজনকে আটক করা হয়।

পরে বিষয়টি চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরাকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। আদালতে দুই আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে তাদের কাছ থেকে ১ গ্রাম গাঁজা, গাঁজা সেবনের একটি কলকী, একটি স্টিলের চামুচ ও একটি গ্যাস লাইট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

দণ্ডপ্রাপ্ত মোঃ ফিরোজ (৪০), পিতা—মোঃ লিয়াকত হোসেন, এবং মোঃ হুমায়েন আহমেদ (৩০), পিতা—মোঃ আবুল খায়ের। তাদের উভয়ের বাড়ি চিরিরবন্দর উপজেলার সংশ্লিষ্ট এলাকায়।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুন-নবী জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযান: দুইজনের ৩ মাস করে কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image
চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযান: দুইজনের ৩ মাস করে কারাদণ্ডমোঃ আমজাদ হোসেনক্রাইম রিপোর্টার, দিনাজপুরদিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা সেবন ও দখলে রাখার অভিযোগে দুইজনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ২টার দিকে উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের দল্লা মিশনপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।চিরিরবন্দর থানা পুলিশ সূত্রে জানা গেছে, এসআই (নিঃ) গোপাল চন্দ্র সরকারের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় দল্লা মিশনপাড়া গ্রামের মোঃ ফিরোজের বসতবাড়িতে অভিযান চালিয়ে গাঁজা দখলে রাখা ও সেবনের অভিযোগে মোঃ ফিরোজ (৪০) এবং মোঃ হুমায়েন আহমেদ (৩০) নামে দুইজনকে আটক করা হয়।পরে বিষয়টি চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরাকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। আদালতে দুই আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।অভিযানে তাদের কাছ থেকে ১ গ্রাম গাঁজা, গাঁজা সেবনের একটি কলকী, একটি স্টিলের চামুচ ও একটি গ্যাস লাইট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।দণ্ডপ্রাপ্ত মোঃ ফিরোজ (৪০), পিতা—মোঃ লিয়াকত হোসেন, এবং মোঃ হুমায়েন আহমেদ (৩০), পিতা—মোঃ আবুল খায়ের। তাদের উভয়ের বাড়ি চিরিরবন্দর উপজেলার সংশ্লিষ্ট এলাকায়।চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুন-নবী জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযান: দুইজনের ৩ মাস করে কারাদণ্ড
0:00 0:00
1.0x