আমাদের সমাজে একটা কালচার আছে অভাবে হোক আর স্বভাবে হোক হাড়ি পাতিল, কেলা কচু চুরি করলে তাকে গন পিটুনি বা চোখ তুলে ফেলা,বা হত্যা করা,এটা না করলে সমাজ সূদ্ধ হয়না, এমনটাই জনতার ধারণা,তবে চোর যদি হয় প্রভাবশালী,বা পুকুর চোর তবে তার থেকে দূরত্ব বজায় রাখাটা যেন ভদ্রতা।আমরা মুসলিম দাবী করি কিন্তু মানুষ হত্যা মহা পাপ এটা বুঝতে চাইনা,ছ্যাচরা চোর পেলে শরীরে একটা জোশ উঠে এটা আবার বড় চোরের কাছে গেলে থাকেনা,তখন তাকে স্যার বলে মাথা নীচু করে ভদ্রতা দেখাই।চোরের শরিয়াহ বিচার কি আমরা অনেকেই জানি চুরির ধরণ অনুযায়ী বিচার, সর্বউচ্চ হাত কাটা,যদি স্বাক্ষী থাকে,আর সংবিধানের বিচার ৩/৫বছর জেল,চোখ তোলা,হত্যা করা না কোরআনে আছে,না সংবিধানে আছে,এমনকি খাদ্যের অভাবে চুরি করলে তার জন্য মড়ল মাতব্বর এবং দেশের খলিফা দায়ী।অথচ আমরা শুধু সন্দেহ করেই একটি জিবন প্রদীপ নিভিয়ে দেই,বা পঙ্গু করে ফেলি,এর শেষ কোথায়?
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।