জনতার অনলাইন প্রেস ক্লাব
আইন-কানুন

আইন-কানুন

টঙ্গী রেল স্টেশন বস্তিতে ডিবির এসআই মনিরের বেপরোয়া বাণিজ্য: দেড় লাখ টাকায় মোমেনার মাকে গাড়ি থেকে ছাড়ার সুনির্দিষ্ট প্রমাণ সাংবাদিকদের হাতে

টঙ্গী রেল স্টেশন বস্তিতে ডিবির এসআই মনিরের বেপরোয়া বাণিজ্য: দেড় লাখ টাকায় মোমেনার মাকে গাড়ি থেকে ছাড়ার সুনির্দিষ্ট প্রমাণ সাংবাদিকদের হাতে

টঙ্গী রেল স্টেশন বস্তিতে ডিবির এসআই মনিরের বেপরোয়া বাণিজ্য: দেড় লাখ টাকায় মোমেনার মাকে গাড়ি থেকে ছাড়ার সুনির্দিষ্ট প্রমাণ সাংবাদিকদের হাতে

টঙ্গী রেল স্টেশন বস্তিতে ডিবির এসআই মনিরের বেপরোয়া বাণিজ্য: দেড় লাখ টাকায় মোমেনার মাকে গাড়ি থেকে ছাড়ার সুনির্দিষ্ট প্রমাণ সাংবাদিকদের হাতে

বিশেষ সদস্য আজীবন* সিনিয়র  ক্রাইম  রিপোর্টার জনতার জনতার অনলাইন প্রেস ক্লাব| টঙ্গী, গাজীপুর

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই মনিরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, হয়রানি ও ঘুষ বাণিজ্যের গুরুতর অভিযোগ উঠেছে। কোনো ধরনের মাদক বা অবৈধ মালামাল না পাওয়া সত্ত্বেও নিরীহ এক বৃদ্ধা নারীকে আটকের ভয় দেখিয়ে দেড় লাখ টাকা আদায়ের মাধ্যমে ছেড়ে দেওয়ার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে।

অনুসন্ধানে জানা যায়, গতকাল সন্ধ্যায় টঙ্গী রেল স্টেশন সংলগ্ন ব্যাংকের মাঠ বস্তি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন ডিবির এসআই মনির। অভিযোগ রয়েছে, কোনো ধরনের মাদক বা অপরাধমূলক প্রমাণ না থাকা সত্ত্বেও স্থানীয়ভাবে পরিচিত মোমেনার মাকে (বয়স্ক নারী) ধরে জোরপূর্বক ডিবির গাড়িতে তোলে এসআই মনিরের দল। পরবর্তীতে নগদ ১ থেকে ১.৫ লাখ (দেড় লাখ) টাকা ঘুষ বা চুক্তির বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

স্থানীয়দের মনে সবচেয়ে বড় প্রশ্ন হলো—যদি ওই নারীর কাছে কোনো ধরনের মাদক বা অবৈধ কিছু পেয়েই থাকে, তবে তাকে তাৎক্ষণিক নিয়মানুযায়ী আইনি প্রক্রিয়ায় আদালতে চালান বা গ্রেপ্তার দেখানো হলো না কেন? আর যদি কোনো অপরাধ না-ই থাকে, তবে কেন তাকে ধরে নিয়ে গিয়ে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হলো? এই বিষয়টি স্পষ্ট করে যে, এটি সম্পূর্ণ একটি সাজানো ও অর্থ আদায়ের বাণিজ্য ছাড়া আর কিছুই নয়।

স্থানীয়রা জানান, ডিবির এসআই মনির দীর্ঘদিন ধরে এই এলাকায় এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষকে অকারণে হয়রানি করা, মিথ্যা মামলার ভয় দেখানো এবং মোটা অঙ্কের টাকার বিনিময়ে ছেড়ে দেওয়াই তার মূল কৌশলে পরিণত হয়েছে। এই ঘটনার সমস্ত অডিও, ভিডিও ও দালিলিক প্রমাণাদি ইতিমধ্যে গণমাধ্যমকর্মীদের হাতে সুরক্ষিত রয়েছে।

পুলিশ প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্নকারী এই দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে অবিলম্বে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয় সচেতন মহল।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


টঙ্গী রেল স্টেশন বস্তিতে ডিবির এসআই মনিরের বেপরোয়া বাণিজ্য: দেড় লাখ টাকায় মোমেনার মাকে গাড়ি থেকে ছাড়ার সুনির্দিষ্ট প্রমাণ সাংবাদিকদের হাতে

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image
টঙ্গী রেল স্টেশন বস্তিতে ডিবির এসআই মনিরের বেপরোয়া বাণিজ্য: দেড় লাখ টাকায় মোমেনার মাকে গাড়ি থেকে ছাড়ার সুনির্দিষ্ট প্রমাণ সাংবাদিকদের হাতেবিশেষ সদস্য আজীবন* সিনিয়র  ক্রাইম  রিপোর্টার জনতার জনতার অনলাইন প্রেস ক্লাব| টঙ্গী, গাজীপুরগাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই মনিরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, হয়রানি ও ঘুষ বাণিজ্যের গুরুতর অভিযোগ উঠেছে। কোনো ধরনের মাদক বা অবৈধ মালামাল না পাওয়া সত্ত্বেও নিরীহ এক বৃদ্ধা নারীকে আটকের ভয় দেখিয়ে দেড় লাখ টাকা আদায়ের মাধ্যমে ছেড়ে দেওয়ার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে।অনুসন্ধানে জানা যায়, গতকাল সন্ধ্যায় টঙ্গী রেল স্টেশন সংলগ্ন ব্যাংকের মাঠ বস্তি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন ডিবির এসআই মনির। অভিযোগ রয়েছে, কোনো ধরনের মাদক বা অপরাধমূলক প্রমাণ না থাকা সত্ত্বেও স্থানীয়ভাবে পরিচিত মোমেনার মাকে (বয়স্ক নারী) ধরে জোরপূর্বক ডিবির গাড়িতে তোলে এসআই মনিরের দল। পরবর্তীতে নগদ ১ থেকে ১.৫ লাখ (দেড় লাখ) টাকা ঘুষ বা চুক্তির বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়।স্থানীয়দের মনে সবচেয়ে বড় প্রশ্ন হলো—যদি ওই নারীর কাছে কোনো ধরনের মাদক বা অবৈধ কিছু পেয়েই থাকে, তবে তাকে তাৎক্ষণিক নিয়মানুযায়ী আইনি প্রক্রিয়ায় আদালতে চালান বা গ্রেপ্তার দেখানো হলো না কেন? আর যদি কোনো অপরাধ না-ই থাকে, তবে কেন তাকে ধরে নিয়ে গিয়ে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হলো? এই বিষয়টি স্পষ্ট করে যে, এটি সম্পূর্ণ একটি সাজানো ও অর্থ আদায়ের বাণিজ্য ছাড়া আর কিছুই নয়।স্থানীয়রা জানান, ডিবির এসআই মনির দীর্ঘদিন ধরে এই এলাকায় এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষকে অকারণে হয়রানি করা, মিথ্যা মামলার ভয় দেখানো এবং মোটা অঙ্কের টাকার বিনিময়ে ছেড়ে দেওয়াই তার মূল কৌশলে পরিণত হয়েছে। এই ঘটনার সমস্ত অডিও, ভিডিও ও দালিলিক প্রমাণাদি ইতিমধ্যে গণমাধ্যমকর্মীদের হাতে সুরক্ষিত রয়েছে।পুলিশ প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্নকারী এই দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে অবিলম্বে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয় সচেতন মহল।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
টঙ্গী রেল স্টেশন বস্তিতে ডিবির এসআই মনিরের বেপরোয়া বাণিজ্য: দেড় লাখ টাকায় মোমেনার মাকে গাড়ি থেকে ছাড়ার সুনির্দিষ্ট প্রমাণ সাংবাদিকদের হাতে
0:00 0:00
1.0x