জনতার অনলাইন প্রেস ক্লাব
আইন-কানুন

আইন-কানুন

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড, জরিমানা।

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড, জরিমানা।

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড, জরিমানা।

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড, জরিমানা।  

মোঃ আমজাদ হোসেন  ক্রাইম রিপোর্টার দিনাজপুর।

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটে উপজেলার ৬ নম্বর অমরপুর ইউনিয়নের সন্তোষপাড়া আদর্শ উন্নয়ন সংঘের সামনে সড়কে এ অভিযান পরিচালিত হয়।

চিরিরবন্দর থানা পুলিশের বিশেষ অভিযান চলাকালে টাপেন্টাডল ট্যাবলেট দখলে রাখা ও সেবনের অভিযোগে চারজনকে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

মোবাইল কোর্টে মিঠুন রায় (২৫), আল আমিন (২১) ও হিরেন রায় (২৪)-কে প্রত্যেককে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। অপরদিকে মুরাদ বিন হোসেন (৪৫)-কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

আটক ব্যক্তিরা চিরিরবন্দর উপজেলার রাজাপুর, রাজাপুর তেলীপাড়া ও বাসুদেবপুর এলাকার বাসিন্দা।

অভিযানকালে দুই পিস টাপেন্টাডল ট্যাবলেট, একটি কাগজের তৈরি পাইপ, একটি স্টিলের চামচ ও একটি লাইটার উদ্ধার করা হয়।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুন-নবী জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

প্রসারে: চিরিরবন্দর সমাচার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড, জরিমানা।

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image
চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড, জরিমানা।  মোঃ আমজাদ হোসেন  ক্রাইম রিপোর্টার দিনাজপুর।দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।সোমবার (৯ নভেম্বর ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটে উপজেলার ৬ নম্বর অমরপুর ইউনিয়নের সন্তোষপাড়া আদর্শ উন্নয়ন সংঘের সামনে সড়কে এ অভিযান পরিচালিত হয়।চিরিরবন্দর থানা পুলিশের বিশেষ অভিযান চলাকালে টাপেন্টাডল ট্যাবলেট দখলে রাখা ও সেবনের অভিযোগে চারজনকে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন।মোবাইল কোর্টে মিঠুন রায় (২৫), আল আমিন (২১) ও হিরেন রায় (২৪)-কে প্রত্যেককে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। অপরদিকে মুরাদ বিন হোসেন (৪৫)-কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।আটক ব্যক্তিরা চিরিরবন্দর উপজেলার রাজাপুর, রাজাপুর তেলীপাড়া ও বাসুদেবপুর এলাকার বাসিন্দা।অভিযানকালে দুই পিস টাপেন্টাডল ট্যাবলেট, একটি কাগজের তৈরি পাইপ, একটি স্টিলের চামচ ও একটি লাইটার উদ্ধার করা হয়।চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুন-নবী জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।প্রসারে: চিরিরবন্দর সমাচার

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড, জরিমানা।
0:00 0:00
1.0x