জনতার অনলাইন প্রেস ক্লাব
আইন-কানুন

আইন-কানুন

চিরিরবন্দর থানার বিশেষ অভিযানে আওয়ামী লীগের নেতাকর্মী সহ ৫ জন গ্রেপ্তার।

 দিনাজপুরে চিরিরবন্দর থানার বিশেষ অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার সহ আওয়ামী লীগের ৫ নেতাকর্মী ও সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়,গত ৭ নভেম্বর ২০২৬ রাতে চিরিরবন্দর থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন,চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান ওরফে ফিজার (৫৩)আব্দুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ গিয়াসউদ্দিন (৬০)উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ একরামুল আলম (৪০)আব্দুলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমরান (৪৫) এবং আওয়ামী লীগ সমর্থক মোঃ জাহিদুল সরকার (৪৮) পুলিশ জানায়,সন্ত্রাস বিরোধী আইন-২০০৯(সংশোধনী-২০২৩)-এর ৮/৯(১) ৭/১০/১৩ ধারায় চিরিরবন্দর থানায় দায়ের করা মামলা নং-২২,জিআর নং-১৬১,তারিখ ২০ জুন ২০২৬-এর এজাহারভুক্ত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।মামলাটিতে দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি ও নৈরাজ্য সৃষ্টি,নাশকতা মূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা,আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে একত্রিত হয়ে ষড়যন্ত্র মূলক কর্মকাণ্ড পরিচালনার করার অভিযোগ উল্লেখ রয়েছে।গ্রেপ্তারকৃতদের ৮ নভেম্বর ২০২৬ রবিবার আদালতে সোপর্দ করা হয়। এবং তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

চিরিরবন্দর থানার বিশেষ অভিযানে আওয়ামী লীগের নেতাকর্মী সহ ৫ জন গ্রেপ্তার।

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব

0:00 0:00
1.0x