জনতার অনলাইন প্রেস ক্লাব
আইন-কানুন

আইন-কানুন

হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে অদ্য বৃহস্পতিবার (৫ই নভেম্বর ২০২৬) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

হবিগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ তারেক মাহমুদ মহোদয়ের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রাশেদুল হক চৌধুরী মহোদয়ের সঞ্চালনায় সকাল ০৯:৩০ ঘটিকায় এই সভা শুরু হয়।

সভায় পুলিশ সুপার মহোদয় বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সদের সাথে খোলামেলা মতবিনিময় করেন। তিনি জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং পুলিশ সদস্যদের বিভিন্ন ব্যক্তিগত ও পেশাগত সমস্যা দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।

সভার শেষাংশে গুরুত্বপূর্ণ মামলার তদন্ত, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনসেবামূলক বিভিন্ন কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সুপার মহোদয় উপস্থিত অফিসার ও ফোর্সদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করেন। পাশাপাশি, কাজের মানোন্নয়নে অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে মাসের শ্রেষ্ঠ অফিসারদের বিশেষ সম্মানে ভূষিত করা হয়।

অপরাধ পর্যালোচনা সভা: কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স রুমে অক্টোবর-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মহোদয়ের সভাপতিত্বে এ সভায় খুন, ধর্ষণ, ডাকাতি ও অন্যান্য চাঞ্চল্যকর অপরাধসহ সকল গুরুত্বপূর্ণ মামলার তদন্তের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সভায় পুলিশ সুপার দীর্ঘদিন ধরে তদন্তাধীন মামলাগুলো দ্রুত ও নির্ভুলভাবে নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তাদের কড়া নির্দেশনা প্রদান করেন। এছাড়া, অপরাধ নিয়ন্ত্রণে আরও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন, বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং জোরদারকরণ এবং প্রতিটি গুরুত্বপূর্ণ মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) জনাব মোঃ রাফিউ রহমান, কোর্ট ইন্সপেক্টর, ডিআইও-১ (ডিএসবি), সকল থানার অফিসার ইনচার্জগণ (ওসি), ইন্সপেক্টর (ডিবি), টি.আই (অ্যাডমিন)সহ  জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image
হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে অদ্য বৃহস্পতিবার (৫ই নভেম্বর ২০২৬) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।হবিগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ তারেক মাহমুদ মহোদয়ের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রাশেদুল হক চৌধুরী মহোদয়ের সঞ্চালনায় সকাল ০৯:৩০ ঘটিকায় এই সভা শুরু হয়।সভায় পুলিশ সুপার মহোদয় বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সদের সাথে খোলামেলা মতবিনিময় করেন। তিনি জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং পুলিশ সদস্যদের বিভিন্ন ব্যক্তিগত ও পেশাগত সমস্যা দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।সভার শেষাংশে গুরুত্বপূর্ণ মামলার তদন্ত, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনসেবামূলক বিভিন্ন কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সুপার মহোদয় উপস্থিত অফিসার ও ফোর্সদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করেন। পাশাপাশি, কাজের মানোন্নয়নে অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে মাসের শ্রেষ্ঠ অফিসারদের বিশেষ সম্মানে ভূষিত করা হয়।অপরাধ পর্যালোচনা সভা: কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স রুমে অক্টোবর-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মহোদয়ের সভাপতিত্বে এ সভায় খুন, ধর্ষণ, ডাকাতি ও অন্যান্য চাঞ্চল্যকর অপরাধসহ সকল গুরুত্বপূর্ণ মামলার তদন্তের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয়।সভায় পুলিশ সুপার দীর্ঘদিন ধরে তদন্তাধীন মামলাগুলো দ্রুত ও নির্ভুলভাবে নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তাদের কড়া নির্দেশনা প্রদান করেন। এছাড়া, অপরাধ নিয়ন্ত্রণে আরও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন, বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং জোরদারকরণ এবং প্রতিটি গুরুত্বপূর্ণ মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন দিকনির্দেশনা দেন।এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) জনাব মোঃ রাফিউ রহমান, কোর্ট ইন্সপেক্টর, ডিআইও-১ (ডিএসবি), সকল থানার অফিসার ইনচার্জগণ (ওসি), ইন্সপেক্টর (ডিবি), টি.আই (অ্যাডমিন)সহ  জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
0:00 0:00
1.0x