চিরিরবন্দরে টাপেন্টাডলসহ যুবকের ৬ মাসের কারাদণ্ড
মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার
দিনাজপুর।
দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ আল আমিন (২৫) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার ১০ নম্বর পুনট্রি ইউনিয়নের চকমুশা গ্রামের কামালের মিল চাতালের সামনের সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চিরিরবন্দর থানার এসআই (নিঃ) মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে মোঃ আল আমিনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে বিষয়টি চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ-সংক্রান্ত অপরাধে মোঃ আল আমিনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত মোঃ আল আমিন চিরিরবন্দর উপজেলার আমতলী চকমুশা গ্রামের মোঃ মোসাদ্দেকের ছেলে।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুন-নবী জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

মতামত