সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ দুপুরে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নতুন বাজারস্থ দলীয় কার্যালয় চত্বর থেকে এই কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আলহাজ্ব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এছাড়াও সমাবেশে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) জনাব আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, যুগ্ম আহ্বায়ক শহিদুল আমিন খসরু এবং কোতোয়ালি বিএনপির আহ্বায়ক হেলাল আহমেদ হেলালসহ জেলা ও মহানগর বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদের দোসররা পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার হীন চক্রান্তে লিপ্ত রয়েছে। পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শক্তির নানা অপতৎপরতা এবং দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে দলীয় নেতাকর্মীদের সর্বদা ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের জানমাল ও গণতান্ত্রিক পরিবেশ সুরক্ষায় মাঠ পর্যায়ে সব ধরনের নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন নেতারা।
দলীয় কার্যালয় চত্বরের সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। উক্ত মিছিলে ময়মনসিংহ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম টুটুলের নেতৃত্বে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী সুশৃঙ্খলভাবে মিছিলে অংশগ্রহণ করে রাজপথ মুখরিত করেন। দলের চরম দুঃসময়ে রাজপথের পরীক্ষিত ও ত্যাগী এই নেতাদের সক্রিয় উপস্থিতি মিছিলে বাড়তি গতি সঞ্চার করে। শেষে, সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোকে আরও সুসংগঠিত করার আহ্বান জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

মতামত