জনতার অনলাইন প্রেস ক্লাব

চার স্ট্যাম্প ও মুঠোফোন উদ্ধার, পলাতক ৩

সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২

সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২
২৩/০৯/২০২৬

সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২

{চার স্ট্যাম্প ও মুঠোফোন উদ্ধার, পলাতক ৩}

মোঃ মোস্তাফিজার রহমান আকাশ, সাভার উপজেলা প্রতিনিধি (ঢাকা) 

ঢাকার সাভারে 'ডিবি পুলিশ' পরিচয়ে একটি বাসায় ঢুকে ভয়ভীতি দেখিয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগে করা মামলায় জিয়া প্রজন্ম দলের এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজনের একজন ছাত্রদলের কর্মী বলেও জানিয়েছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সাভার পৌরসভার ব্যাংক কলোনী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- জিয়া প্রজন্ম দল সাভার পৌর শাখার সাধারণ সম্পাদক মো. আশরাফুল (২৩) এবং ছাত্রদল কর্মী মো. রাসেল ওরফে রোহান (২২)। আশরাফুল মানিকগঞ্জের শিবালয় থানার জাফরগঞ্জ এলাকার জামাল হোসেনের ছেলে। তিনি বর্তমানে সাভারের মুক্তির মোড় এলাকায় বসবাস করেন। রাসেল একই এলাকার হায়দার আলীর ছেলে এবং সাভারের ব্যাংক কলোনীতে বসবাস করেন। গ্রেপ্তারের পর তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযানের সময় তাঁদের কাছ থেকে চারটি স্ট্যাম্প ও একটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর রাতে অসুস্থ বন্ধু সঞ্জয় মণ্ডলকে দেখতে সাভার পৌরসভার কাজী মোকমাপাড়া এলাকার একটি বাসায় যান সাভারের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রাব্বি খান (২৩)। রাত সোয়া ৯টার দিকে রাসেল ওরফে রোহান ওই বাসায় গিয়ে দরজায় নক করেন। পরে তাঁর সঙ্গে থাকা কয়েকজন নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে বাসায় প্রবেশ করেন।

এজাহারে অভিযোগ করা হয়, বাসায় ঢোকার পর ওই ব্যক্তিরা বিভিন্ন কক্ষ ও জিনিসপত্র তল্লাশি করেন এবং রাব্বি ও তাঁর বন্ধুদের ভয়ভীতি দেখান। একপর্যায়ে তাঁদের মুঠোফোন নিয়ে নেওয়া হয় এবং প্রত্যেকের কাছে এক লাখ টাকা করে দাবি করা হয়।

অভিযোগ অনুযায়ী, এ সময় আশরাফুল কোমর থেকে একটি সুইচ গিয়ার চাকু বের করে ভয় দেখান এবং প্রাণনাশের হুমকি দেন। পরে রাব্বি ও তাঁর বন্ধু রাকিব মিয়ার কাছ থেকে চারটি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। ওই স্ট্যাম্পে তাঁদের কাছ থেকে আড়াই লাখ টাকা পাওনা রয়েছে বলে উল্লেখ করা হয়।

এজাহারে আরও বলা হয়, রাব্বিকে ছাড়িয়ে নিতে তাঁর চাচাতো ভাই জাকির ও বন্ধু জুনায়েদ সেখানে গেলে তাঁদের কাছেও টাকা দাবি করা হয়। পরে এটিএম বুথ থেকে ২০ হাজার টাকা তোলা হয়। সঙ্গে থাকা আরও ৯ হাজার টাকাসহ মোট ২৯ হাজার টাকা নেওয়া হয়।

এ ছাড়া রাব্বির মুঠোফোনে থাকা বিকাশ অ্যাকাউন্ট থেকে ২ হাজার ৭০০ টাকা এবং তাঁর বন্ধু সঞ্জয়ের নগদ অ্যাকাউন্ট থেকে ৮০০ টাকা নেওয়ার অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে সঞ্জয়ের প্রবাসী এক আত্মীয়ের পাঠানো একটি মুঠোফোনসহ আরও একটি ফোনও নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

ঘটনার পর রাব্বি খান সাভার মডেল থানায় পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় অন্য আসামিরা হলেন- সাভার পৌরসভার ব্যাংক কলোনী এলাকার করিম মিয়ার ছেলে আব্দুল্লাহ ওরফে আবুল্লাহ (২২), একই এলাকার মো. হিরা (২৪) ও নাজমুল (২০)।

স্থানীয় কয়েকজনের দাবি, অভিযুক্তদের মধ্যে কয়েকজন কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত এবং এলাকায় ছাত্রদলের কর্মী হিসেবে পরিচিত। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি দেখানো, নারী দিয়ে ফাঁসানোর হুমকি, মাদক ব্যবসায়ী বা বিভিন্ন রাজনৈতিক পরিচয়ে অভিযুক্ত করে টাকা দাবি এবং ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে।

মামলার তদন্তসংশ্লিষ্ট পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে বাদীর অভিযোগের সত্যতা পাওয়ার পর মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম বলেন, মামলার ১ ও ২ নম্বর আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image
সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২{চার স্ট্যাম্প ও মুঠোফোন উদ্ধার, পলাতক ৩}মোঃ মোস্তাফিজার রহমান আকাশ, সাভার উপজেলা প্রতিনিধি (ঢাকা) ঢাকার সাভারে 'ডিবি পুলিশ' পরিচয়ে একটি বাসায় ঢুকে ভয়ভীতি দেখিয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগে করা মামলায় জিয়া প্রজন্ম দলের এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজনের একজন ছাত্রদলের কর্মী বলেও জানিয়েছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সাভার পৌরসভার ব্যাংক কলোনী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- জিয়া প্রজন্ম দল সাভার পৌর শাখার সাধারণ সম্পাদক মো. আশরাফুল (২৩) এবং ছাত্রদল কর্মী মো. রাসেল ওরফে রোহান (২২)। আশরাফুল মানিকগঞ্জের শিবালয় থানার জাফরগঞ্জ এলাকার জামাল হোসেনের ছেলে। তিনি বর্তমানে সাভারের মুক্তির মোড় এলাকায় বসবাস করেন। রাসেল একই এলাকার হায়দার আলীর ছেলে এবং সাভারের ব্যাংক কলোনীতে বসবাস করেন। গ্রেপ্তারের পর তাঁদের আদালতে পাঠানো হয়েছে।পুলিশ জানিয়েছে, অভিযানের সময় তাঁদের কাছ থেকে চারটি স্ট্যাম্প ও একটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর রাতে অসুস্থ বন্ধু সঞ্জয় মণ্ডলকে দেখতে সাভার পৌরসভার কাজী মোকমাপাড়া এলাকার একটি বাসায় যান সাভারের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রাব্বি খান (২৩)। রাত সোয়া ৯টার দিকে রাসেল ওরফে রোহান ওই বাসায় গিয়ে দরজায় নক করেন। পরে তাঁর সঙ্গে থাকা কয়েকজন নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে বাসায় প্রবেশ করেন।এজাহারে অভিযোগ করা হয়, বাসায় ঢোকার পর ওই ব্যক্তিরা বিভিন্ন কক্ষ ও জিনিসপত্র তল্লাশি করেন এবং রাব্বি ও তাঁর বন্ধুদের ভয়ভীতি দেখান। একপর্যায়ে তাঁদের মুঠোফোন নিয়ে নেওয়া হয় এবং প্রত্যেকের কাছে এক লাখ টাকা করে দাবি করা হয়।অভিযোগ অনুযায়ী, এ সময় আশরাফুল কোমর থেকে একটি সুইচ গিয়ার চাকু বের করে ভয় দেখান এবং প্রাণনাশের হুমকি দেন। পরে রাব্বি ও তাঁর বন্ধু রাকিব মিয়ার কাছ থেকে চারটি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। ওই স্ট্যাম্পে তাঁদের কাছ থেকে আড়াই লাখ টাকা পাওনা রয়েছে বলে উল্লেখ করা হয়।এজাহারে আরও বলা হয়, রাব্বিকে ছাড়িয়ে নিতে তাঁর চাচাতো ভাই জাকির ও বন্ধু জুনায়েদ সেখানে গেলে তাঁদের কাছেও টাকা দাবি করা হয়। পরে এটিএম বুথ থেকে ২০ হাজার টাকা তোলা হয়। সঙ্গে থাকা আরও ৯ হাজার টাকাসহ মোট ২৯ হাজার টাকা নেওয়া হয়।এ ছাড়া রাব্বির মুঠোফোনে থাকা বিকাশ অ্যাকাউন্ট থেকে ২ হাজার ৭০০ টাকা এবং তাঁর বন্ধু সঞ্জয়ের নগদ অ্যাকাউন্ট থেকে ৮০০ টাকা নেওয়ার অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে সঞ্জয়ের প্রবাসী এক আত্মীয়ের পাঠানো একটি মুঠোফোনসহ আরও একটি ফোনও নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।ঘটনার পর রাব্বি খান সাভার মডেল থানায় পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় অন্য আসামিরা হলেন- সাভার পৌরসভার ব্যাংক কলোনী এলাকার করিম মিয়ার ছেলে আব্দুল্লাহ ওরফে আবুল্লাহ (২২), একই এলাকার মো. হিরা (২৪) ও নাজমুল (২০)।স্থানীয় কয়েকজনের দাবি, অভিযুক্তদের মধ্যে কয়েকজন কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত এবং এলাকায় ছাত্রদলের কর্মী হিসেবে পরিচিত। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি দেখানো, নারী দিয়ে ফাঁসানোর হুমকি, মাদক ব্যবসায়ী বা বিভিন্ন রাজনৈতিক পরিচয়ে অভিযুক্ত করে টাকা দাবি এবং ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে।মামলার তদন্তসংশ্লিষ্ট পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে বাদীর অভিযোগের সত্যতা পাওয়ার পর মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম বলেন, মামলার ১ ও ২ নম্বর আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২
0:00 0:00
1.0x