চন্দনাইশ সদর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হাজীর পাড়া এলাকায় মরহুম মোয়াজ্জেম হোসেনের ছেলে মারুফকে হাঁটতে বের হওয়ার পথে কয়েকজন যুবক আটকিয়ে হয়রানি এবং তার কাছ থেকে টাকা-পয়সা ও মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে শারীরিক ব্যায়ামের অংশ হিসেবে হাঁটতে ছৈয়দাবাদ রেলস্টেশন এলাকায় যান মারুফ। পরে বাড়ি ফেরার পথে কয়েকজন যুবক তাকে আটকিয়ে বিভিন্নভাবে হয়রানি করেন বলে অভিযোগ।
মারুফের অভিযোগ, এ সময় তার কাছ থেকে টাকা-পয়সা নেওয়ার পাশাপাশি একটি বাটন মোবাইল ফোনও নিয়ে যাওয়া হয়।
অভিযোগ রয়েছে, অভিযুক্ত যুবকদের বয়স আনুমানিক ২৩ থেকে ২৪ বছর। তারা নিজেদের স্থানীয় একটি মাদকবিরোধী সংগঠনের সদস্য হিসেবে পরিচয় দিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রশ্ন—কোনো সংগঠনের পরিচয় ব্যবহার করে যদি সাধারণ মানুষকে আটকিয়ে হয়রানি ও তার মালামাল নেওয়ার ঘটনা ঘটে থাকে, তাহলে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন।
স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

মতামত