জনতার অনলাইন প্রেস ক্লাব

শাহরাস্তিতে রাতের অভিযানে ৪৫ কিশোর আটক অভিভাবকের জিম্মায় হস্তান্তর

শাহরাস্তিতে রাতের অভিযানে ৪৫ কিশোর আটক অভিভাবকের জিম্মায় হস্তান্তর

শাহরাস্তিতে রাতের অভিযানে ৪৫ কিশোর আটক অভিভাবকের জিম্মায় হস্তান্তর
শাহরাস্তিতে রাতের অভিযানে ৪৫ কিশোর আটক অভিভাবকের জিম্মায় হস্তান্তর

প্রতিবেদক : আলম চৌধুরী সিনিয়র (ক্রাইম রিপোর্টার)

চাঁদপুরের শাহরাস্তিতে রাতের বেলায় অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরা করা ৪৫ কিশোরকে আটক করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় থানা পুলিশের অফিসার ও ফোর্সের সমন্বয়ে একাধিক টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন স্থানে রাতে ঘোরাফেরা করা কিশোরদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়।

পুলিশ জানায়, আটক কিশোরদের রাতের বেলায় ঘোরাফেরার কারণ জানতে চাওয়া হলে তারা সন্তোষজনক কোনো কারণ বা সদুত্তর দিতে পারেনি। পরে তাদের অভিভাবকদের থানায় খবর দেওয়া হয়। অভিভাবকরা থানায় উপস্থিত হয়ে ভবিষ্যতে তাদের সন্তানরা রাতের বেলায় অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরা করবে না—মর্মে পুলিশকে আশ্বস্ত করেন।

এ সময় আটক কিশোরদের বিরুদ্ধে থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে কোনো বিরূপ তথ্য পাওয়া যায়নি। প্রথমবারের মতো তাদের সংশোধনের সুযোগ দেওয়ার লক্ষ্যে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়।

শাহরাস্তি থানা পুলিশ জানায়, কিশোরদের রাতের বেলায় অযাচিত ঘোরাফেরা থেকে বিরত রাখা এবং তাদের মাদক, অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে কিশোরদের অপরাধপ্রবণতা রোধে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, কিশোরদের সুরক্ষা ও অপরাধে জড়িয়ে পড়া প্রতিরোধে শাহরাস্তি থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


শাহরাস্তিতে রাতের অভিযানে ৪৫ কিশোর আটক অভিভাবকের জিম্মায় হস্তান্তর

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image
প্রতিবেদক : আলম চৌধুরী সিনিয়র (ক্রাইম রিপোর্টার)চাঁদপুরের শাহরাস্তিতে রাতের বেলায় অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরা করা ৪৫ কিশোরকে আটক করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় থানা পুলিশের অফিসার ও ফোর্সের সমন্বয়ে একাধিক টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন স্থানে রাতে ঘোরাফেরা করা কিশোরদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়।পুলিশ জানায়, আটক কিশোরদের রাতের বেলায় ঘোরাফেরার কারণ জানতে চাওয়া হলে তারা সন্তোষজনক কোনো কারণ বা সদুত্তর দিতে পারেনি। পরে তাদের অভিভাবকদের থানায় খবর দেওয়া হয়। অভিভাবকরা থানায় উপস্থিত হয়ে ভবিষ্যতে তাদের সন্তানরা রাতের বেলায় অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরা করবে না—মর্মে পুলিশকে আশ্বস্ত করেন।এ সময় আটক কিশোরদের বিরুদ্ধে থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে কোনো বিরূপ তথ্য পাওয়া যায়নি। প্রথমবারের মতো তাদের সংশোধনের সুযোগ দেওয়ার লক্ষ্যে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়।শাহরাস্তি থানা পুলিশ জানায়, কিশোরদের রাতের বেলায় অযাচিত ঘোরাফেরা থেকে বিরত রাখা এবং তাদের মাদক, অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে কিশোরদের অপরাধপ্রবণতা রোধে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, কিশোরদের সুরক্ষা ও অপরাধে জড়িয়ে পড়া প্রতিরোধে শাহরাস্তি থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
শাহরাস্তিতে রাতের অভিযানে ৪৫ কিশোর আটক অভিভাবকের জিম্মায় হস্তান্তর
0:00 0:00
1.0x