জনতার অনলাইন প্রেস ক্লাব

মুন্সিগঞ্জে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে ডিবি

মুন্সিগঞ্জে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে ডিবি

মুন্সীগঞ্জের শ্রীনগরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে চাকরিচ্যুত দুই সেনাসদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে র‍্যাবের কটি, ওয়াকিটকি, খেলনা পিস্তল, হ্যান্ডকাপসহ ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম।

পুলিশ সুপার সংবাদ সম্মেলনে জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল জানতে পারে, একটি সিলভার রঙের টয়োটা মাইক্রোবাস ও একটি লাল রঙের হিরো এক্সব্লেড মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি র‍্যাবের ছদ্মবেশে ডাকাতির উদ্দেশ্যে শ্রীনগরের ছনবাড়ী থেকে সিংপাড়ার দিকে আসছে। পরে হরিবাড়ী ব্রিজের পূর্ব পাশে আনোয়ারের অটো গ্যারেজের সামনে চেকপোস্ট বসিয়ে গাড়ি দুটিকে থামানো হয়।

এ সময় মাইক্রোবাসে থাকা এক ব্যক্তি নিজেকে র‍্যাব কর্মকর্তা পরিচয় দিয়ে হাতে থাকা ওয়াকিটকি দেখান। পুলিশ বিষয়টি চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করেন। পরে ডিবি পুলিশ গাড়ির চালকসহ সাতজনকে আটক করে।

আটকের পর জিজ্ঞাসাবাদে তারা জানায়, শ্রীনগর বাজারের এক স্বর্ণ ব্যবসায়ী প্রায় দেড় কেজি স্বর্ণ নিয়ে মুন্সীগঞ্জ সদরের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তাকে র‍্যাব পরিচয়ে আটক করে স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে তারা সড়কে অবস্থান করছিলেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সুপার বলেন,  গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েসহ আশপাশের এলাকায় একই কৌশলে ডাকাতি করে আসছিলেন। তারা আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বাস ও মাইক্রোবাস থামিয়ে যাত্রীদের নামিয়ে নিজেদের গাড়িতে তুলে মারধর করে টাকা-পয়সা ও স্বর্ণালংকার লুট করতেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শরীয়তপুরের সখিপুরের ফরহাদ হোসেন (৪০), নওগাঁর বদলগাছীর চাকরিচ্যুত সেনাসদস্য নাদিম মাহমুদ শান্ত ওরফে রায়হান হোসেন (৩০), রাজবাড়ীর পাংশার চাকরিচ্যুত সেনাসদস্য সার্জেন্ট মিজানুর রহমান (৪১), বরগুনার আব্দুল আলীম (৩২), মাগুরার মোঃ সাকিবুর জামান মেহেদী (২৬), ভোলার চরফ্যাশনের মেহেদী হাসান সুজন (৩৫) ও বরগুনার আবু হানিফ (৩২)। তাদের মধ্যে আবু হানিফ মাইক্রোবাসটির চালক।

অভিযানে একটি টয়োটা মাইক্রোবাস, একটি হিরো এক্সব্লেড মোটরসাইকেল, তিনটি র‍্যাব লেখা কটি, দুটি ওয়াকিটকি, দুটি খেলনা পিস্তল, দুই জোড়া হ্যান্ডকাপ, র‍্যাবের লোগোযুক্ত তিনটি আইডি কার্ড, তিনটি চেক গামছা, তিনটি এসএস পাইপ, একটি ইলেকট্রিক শক মেশিন, একটি লেজার লাইট ও র‍্যাব লেখা একটি স্টিকার উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে ডাকাতির সঙ্গে জড়িত চক্রটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


মুন্সিগঞ্জে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে ডিবি

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের শ্রীনগরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে চাকরিচ্যুত দুই সেনাসদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে র‍্যাবের কটি, ওয়াকিটকি, খেলনা পিস্তল, হ্যান্ডকাপসহ ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম।পুলিশ সুপার সংবাদ সম্মেলনে জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল জানতে পারে, একটি সিলভার রঙের টয়োটা মাইক্রোবাস ও একটি লাল রঙের হিরো এক্সব্লেড মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি র‍্যাবের ছদ্মবেশে ডাকাতির উদ্দেশ্যে শ্রীনগরের ছনবাড়ী থেকে সিংপাড়ার দিকে আসছে। পরে হরিবাড়ী ব্রিজের পূর্ব পাশে আনোয়ারের অটো গ্যারেজের সামনে চেকপোস্ট বসিয়ে গাড়ি দুটিকে থামানো হয়।এ সময় মাইক্রোবাসে থাকা এক ব্যক্তি নিজেকে র‍্যাব কর্মকর্তা পরিচয় দিয়ে হাতে থাকা ওয়াকিটকি দেখান। পুলিশ বিষয়টি চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করেন। পরে ডিবি পুলিশ গাড়ির চালকসহ সাতজনকে আটক করে।আটকের পর জিজ্ঞাসাবাদে তারা জানায়, শ্রীনগর বাজারের এক স্বর্ণ ব্যবসায়ী প্রায় দেড় কেজি স্বর্ণ নিয়ে মুন্সীগঞ্জ সদরের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তাকে র‍্যাব পরিচয়ে আটক করে স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে তারা সড়কে অবস্থান করছিলেন বলে পুলিশ জানিয়েছে।পুলিশ সুপার বলেন,  গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েসহ আশপাশের এলাকায় একই কৌশলে ডাকাতি করে আসছিলেন। তারা আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বাস ও মাইক্রোবাস থামিয়ে যাত্রীদের নামিয়ে নিজেদের গাড়িতে তুলে মারধর করে টাকা-পয়সা ও স্বর্ণালংকার লুট করতেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শরীয়তপুরের সখিপুরের ফরহাদ হোসেন (৪০), নওগাঁর বদলগাছীর চাকরিচ্যুত সেনাসদস্য নাদিম মাহমুদ শান্ত ওরফে রায়হান হোসেন (৩০), রাজবাড়ীর পাংশার চাকরিচ্যুত সেনাসদস্য সার্জেন্ট মিজানুর রহমান (৪১), বরগুনার আব্দুল আলীম (৩২), মাগুরার মোঃ সাকিবুর জামান মেহেদী (২৬), ভোলার চরফ্যাশনের মেহেদী হাসান সুজন (৩৫) ও বরগুনার আবু হানিফ (৩২)। তাদের মধ্যে আবু হানিফ মাইক্রোবাসটির চালক।অভিযানে একটি টয়োটা মাইক্রোবাস, একটি হিরো এক্সব্লেড মোটরসাইকেল, তিনটি র‍্যাব লেখা কটি, দুটি ওয়াকিটকি, দুটি খেলনা পিস্তল, দুই জোড়া হ্যান্ডকাপ, র‍্যাবের লোগোযুক্ত তিনটি আইডি কার্ড, তিনটি চেক গামছা, তিনটি এসএস পাইপ, একটি ইলেকট্রিক শক মেশিন, একটি লেজার লাইট ও র‍্যাব লেখা একটি স্টিকার উদ্ধার করা হয়েছে।পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে ডাকাতির সঙ্গে জড়িত চক্রটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
মুন্সিগঞ্জে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে ডিবি
0:00 0:00
1.0x