চিরিরবন্দরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ
মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার, দিনাজপুর
দিনাজপুরের চিরিরবন্দরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) চিরিরবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের হাতে অনুদানের চেক তুলে দেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য মোঃ আখতারুজ্জামান মিয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মাহমুদুন্নবী, অধ্যক্ষ মোঃ মমিনুল ইসলাম (মমিন), উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ হামিদুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
চেক বিতরণকালে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন অতিথিরা এবং তাদের ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন।
সরকারি সহায়তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব হবে বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রয়েছে।
ক্ষতিগ্রস্তদের তালিকা যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

মতামত