জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

র‍্যাবের কটি, ওয়াকিটকি, হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার

শ্রীনগরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতির প্রস্তুতি: ৭ জন গ্রেপ্তার

শ্রীনগরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতির প্রস্তুতি: ৭ জন গ্রেপ্তার
শ্রীনগরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতির প্রস্তুতি: ৭ জন গ্রেপ্তার


মুন্সীগঞ্জের শ্রীনগরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে র‍্যাবের কটি, ওয়াকিটকি, হ্যান্ডকাফ, খেলনা পিস্তল, ইলেকট্রিক শক মেশিনসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শ্রীনগর থানাধীন হরিবাড়ী ব্রিজের পূর্ব পাশে আনোয়ারের অটো গ্যারেজের সামনে চেকপোস্ট পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) অর্জুন কুমার দাস এবং এসআই আবুল কালাম আজাদ, এসআই রিজাউল কাজী ও এসআই ইয়াকুব আলীর নেতৃত্বে ডিবির একটি দল শ্রীনগর এলাকায় মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালাচ্ছিল। দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, একটি সিলভার রঙের টয়োটা ক্রাউন মাইক্রোবাস ও একটি লাল রঙের হিরো এক্সব্লেড মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর ছদ্মবেশে ডাকাতির উদ্দেশ্যে ছনবাড়ী থেকে সিংপাড়ার দিকে আসছে।
পরে ডিবি পুলিশ হরিবাড়ী ব্রিজের পূর্ব পাশে চেকপোস্ট বসিয়ে দুপুর ১টা ১৫ মিনিটের দিকে সন্দেহজনকভাবে দ্রুতগতিতে আসা গাড়ি দুটি থামায়। এ সময় মাইক্রোবাসে থাকা এক ব্যক্তি কালো রঙের র‍্যাবের কটি পরিহিত অবস্থায় হাতে থাকা ওয়াকিটকি দেখিয়ে নিজেকে র‍্যাব কর্মকর্তা হিসেবে পরিচয় দেন।
পুলিশ পরিচয় চ্যালেঞ্জ করলে গাড়িতে থাকা ব্যক্তিরা আতঙ্কিত হয়ে পালানোর চেষ্টা করে। পরে ডিবি পুলিশ গাড়ির চালকসহ সাতজনকে আটক করে।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানায়, শ্রীনগর বাজারের এক কথিত স্বর্ণ ব্যবসায়ী প্রায় দেড় কেজি স্বর্ণ নিয়ে মুন্সীগঞ্জ সদরের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তাকে র‍্যাব পরিচয়ে আটক করে স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে তারা ওই এলাকায় অবস্থান করছিল।
জিজ্ঞাসাবাদে তারা আরও জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর ছদ্মবেশ ও বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও আশপাশের এলাকায় ডাকাতি করে আসছিল তারা। বাস ও মাইক্রোবাসে চলাচলকারী যাত্রীদের টার্গেট করে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে গাড়ি থামিয়ে যাত্রীদের নামিয়ে নিজেদের গাড়িতে তুলে মারধর করে টাকা-পয়সা ও স্বর্ণালংকার লুট করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
গ্রেপ্তারদের মধ্যে দুইজন চাকরিচ্যুত সেনা সদস্য রয়েছেন। তারা হলেন—নাদিম মাহমুদ শান্ত ওরফে রায়হান হোসেন (৩০) এবং সার্জেন্ট মিজানুর রহমান (৪১)।
গ্রেপ্তার অন্যরা হলেন—শরীয়তপুরের ফরহাদ হোসেন (৪০), বরগুনার আব্দুল আলীম (৩২), মাগুরার সাকিবুর জামান মেহেদী (২৬), ভোলার মেহেদী হাসান সুজন (৩৫) এবং বরগুনার আবু হানিফ (৩২), যিনি মাইক্রোবাসটির চালক।
উদ্ধারকৃত আলামত
অভিযানে একটি সিলভার রঙের টয়োটা ক্রাউন মাইক্রোবাস, একটি লাল রঙের হিরো এক্সব্লেড মোটরসাইকেল, তিনটি র‍্যাবের কটি, দুটি ওয়াকিটকি, দুটি খেলনা পিস্তল, দুই জোড়া স্টিলের হ্যান্ডকাফ, তিনটি র‍্যাবের লোগোযুক্ত আইডি কার্ড, তিনটি চেক গামছা, তিনটি এসএস পাইপ, একটি ইলেকট্রিক শক মেশিন, একটি চায়না লেজার লাইট এবং একটি ‘RAB’ লেখা স্টিকার উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬


শ্রীনগরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতির প্রস্তুতি: ৭ জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের শ্রীনগরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে র‍্যাবের কটি, ওয়াকিটকি, হ্যান্ডকাফ, খেলনা পিস্তল, ইলেকট্রিক শক মেশিনসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শ্রীনগর থানাধীন হরিবাড়ী ব্রিজের পূর্ব পাশে আনোয়ারের অটো গ্যারেজের সামনে চেকপোস্ট পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) অর্জুন কুমার দাস এবং এসআই আবুল কালাম আজাদ, এসআই রিজাউল কাজী ও এসআই ইয়াকুব আলীর নেতৃত্বে ডিবির একটি দল শ্রীনগর এলাকায় মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালাচ্ছিল। দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, একটি সিলভার রঙের টয়োটা ক্রাউন মাইক্রোবাস ও একটি লাল রঙের হিরো এক্সব্লেড মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর ছদ্মবেশে ডাকাতির উদ্দেশ্যে ছনবাড়ী থেকে সিংপাড়ার দিকে আসছে। পরে ডিবি পুলিশ হরিবাড়ী ব্রিজের পূর্ব পাশে চেকপোস্ট বসিয়ে দুপুর ১টা ১৫ মিনিটের দিকে সন্দেহজনকভাবে দ্রুতগতিতে আসা গাড়ি দুটি থামায়। এ সময় মাইক্রোবাসে থাকা এক ব্যক্তি কালো রঙের র‍্যাবের কটি পরিহিত অবস্থায় হাতে থাকা ওয়াকিটকি দেখিয়ে নিজেকে র‍্যাব কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। পুলিশ পরিচয় চ্যালেঞ্জ করলে গাড়িতে থাকা ব্যক্তিরা আতঙ্কিত হয়ে পালানোর চেষ্টা করে। পরে ডিবি পুলিশ গাড়ির চালকসহ সাতজনকে আটক করে। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানায়, শ্রীনগর বাজারের এক কথিত স্বর্ণ ব্যবসায়ী প্রায় দেড় কেজি স্বর্ণ নিয়ে মুন্সীগঞ্জ সদরের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তাকে র‍্যাব পরিচয়ে আটক করে স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে তারা ওই এলাকায় অবস্থান করছিল। জিজ্ঞাসাবাদে তারা আরও জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর ছদ্মবেশ ও বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও আশপাশের এলাকায় ডাকাতি করে আসছিল তারা। বাস ও মাইক্রোবাসে চলাচলকারী যাত্রীদের টার্গেট করে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে গাড়ি থামিয়ে যাত্রীদের নামিয়ে নিজেদের গাড়িতে তুলে মারধর করে টাকা-পয়সা ও স্বর্ণালংকার লুট করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। গ্রেপ্তারদের মধ্যে দুইজন চাকরিচ্যুত সেনা সদস্য রয়েছেন। তারা হলেন—নাদিম মাহমুদ শান্ত ওরফে রায়হান হোসেন (৩০) এবং সার্জেন্ট মিজানুর রহমান (৪১)। গ্রেপ্তার অন্যরা হলেন—শরীয়তপুরের ফরহাদ হোসেন (৪০), বরগুনার আব্দুল আলীম (৩২), মাগুরার সাকিবুর জামান মেহেদী (২৬), ভোলার মেহেদী হাসান সুজন (৩৫) এবং বরগুনার আবু হানিফ (৩২), যিনি মাইক্রোবাসটির চালক। উদ্ধারকৃত আলামত অভিযানে একটি সিলভার রঙের টয়োটা ক্রাউন মাইক্রোবাস, একটি লাল রঙের হিরো এক্সব্লেড মোটরসাইকেল, তিনটি র‍্যাবের কটি, দুটি ওয়াকিটকি, দুটি খেলনা পিস্তল, দুই জোড়া স্টিলের হ্যান্ডকাফ, তিনটি র‍্যাবের লোগোযুক্ত আইডি কার্ড, তিনটি চেক গামছা, তিনটি এসএস পাইপ, একটি ইলেকট্রিক শক মেশিন, একটি চায়না লেজার লাইট এবং একটি ‘RAB’ লেখা স্টিকার উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
শ্রীনগরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতির প্রস্তুতি: ৭ জন গ্রেপ্তার
0:00 0:00
1.0x