চিরিরবন্দরে উপজেলা পরিষদের গ্যারেজ ও মিলনায়তনের মেরামত-সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন
মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার, দিনাজপুর।
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা পরিষদ প্রাঙ্গণে নবনির্মিত গ্যারেজ এবং উপজেলা পরিষদ মিলনায়তনের মেরামত ও সৌন্দর্যবর্ধন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) পৃথক আয়োজনে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি।
উপজেলা পরিষদের নবনির্মিত গ্যারেজের উদ্বোধনী ফলকে উল্লেখ করা হয়েছে, গ্যারেজ নির্মাণকাজে সার্বিক নির্দেশনায় ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। পরিকল্পনায় ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা ও উপজেলা প্রকৌশলী মোঃ মাসুদার রহমান।
অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবছরের আওতায় উপজেলা পরিষদ মিলনায়তনের মেরামত ও সৌন্দর্যবর্ধন কাজেরও উদ্বোধন করা হয়। এ কাজের মাধ্যমে মিলনায়তনের অবকাঠামোগত উন্নয়ন, মেরামত ও সৌন্দর্যবর্ধনের পাশাপাশি এটিকে আরও আধুনিক ও ব্যবহারোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মিলনায়তনের মেরামত ও সৌন্দর্যবর্ধন কাজেও সার্বিক নির্দেশনায় রয়েছেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। পরিকল্পনায় রয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা এবং উপজেলা প্রকৌশলী মোঃ মাসুদার রহমান।
উদ্বোধনকালে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদের গ্যারেজ নির্মাণ এবং মিলনায়তনের মেরামত ও সৌন্দর্যবর্ধনের এসব কাজ সম্পন্ন হলে পরিষদের প্রশাসনিক কার্যক্রম ও বিভিন্ন সভা-অনুষ্ঠানের পরিবেশ আরও উন্নত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

মতামত