চাঁদপুরের কচুয়া পৌরসভার ৪নং ওয়ার্ড কড়ইয়া উত্তরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ মাঠে বিশাল মাদক বিরোধী র্যালি ও সমাবেশের আয়োজন করেছে কড়ইয়া আল হিকমাহ সোশ্যাল কমপ্লেক্স ও প্রবাসী ফোরাম। আগামীকাল ২৮ সেপ্টেম্বর, সোমবার বিকাল ৩ ঘটিকায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
এই আয়োজনকে সফল ও সার্থক করার উদ্দেশ্যে আজ রবিবার মাগরিবের নামাজের পরপর বিশাল এক মোটরসাইকেল শোডাউন ও মাদক বিরোধী মিছিল বের করা হয়।
এ সময় "মাদকের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, একটা একটা মাদক ধর ধইরা ধইরা জেলে দে, মাদক পাব যেখানে ধোলাই হবে সেখানে, চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, কড়ইয়া যুব সমাজের উদ্যোগ সফল হোক সার্থক হোক, কড়ইয়া উত্তরপাড়া মাদক বিরোধী সমাবেশ সফল হোক সার্থক হোক" বলে স্লোগান দেন যুব সমাজ।
মোটরসাইকেল শোডাউনটি কড়ইয়া উত্তরপাড়া জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে কড়ইয়া ৩, ৪, ৫, ৬ নং ওয়ার্ড এবং কচুয়া বিশ্বরোড হয়ে বাজার প্রদক্ষিণ করে ৫ ও ৬ নং ওয়ার্ড হয়ে পুনরায় মসজিদ মাঠে এসে শেষ হয়।
জানা যায়, বিগত ১৪ দিন ধরে এই মাদক বিরোধী র্যালি ও সমাবেশকে সফল করার উদ্দেশ্যে লিফলেট বিতরণ ও ৪ দিন ধরে মাইকিং করা হয়েছে।
আজকের শোডাউন শেষে কড়ইয়াবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা আগামীকালের সমাবেশে সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী সহ পৌরসভার নেতৃবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল মোহাম্মদ মঞ্জুর হাজী, বিশিষ্ট ব্যবসায়ী ওসমান গনি, রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমান উল্লা গাজী, সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসেন রাজ, কড়ইয়া উত্তরপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মাজহারুল ইসলাম, ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ মুক্ত, ৩নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আরিফ, সমাজসেবক ৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী শাহপরান গাজী ইমান আলী সহ এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

মতামত