মাদারীপুর প্রতিনিধি:মোঃলিটন বেপারী,
মাদারীপুরের রাজৈর উপজেলায় ইতালি প্রবাসী রফিকুল শেখের স্ত্রীর বিরুদ্ধে পরকীয়া প্রেমের জেরে দুই সন্তান, নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে এনজিও কর্মীর সঙ্গে পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। রাজৈর উপজেলার শাখারপাড় গ্রামে এই ঘটনা ঘটে।
অভিযুক্ত নারীর নাম শ্যামলী বেগম (৩০), যিনি ইতালি প্রবাসী রফিকুল শেখের স্ত্রী এবং আপেল শিকদারের মেয়ে। তার বাড়ি রাজৈর উপজেলার লুন্দি ইউনিয়নের শাখারপাড় গ্রামে। অন্যদিকে অভিযুক্ত এনজিও কর্মী ইমরান খান ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার গৌরিপাশা গ্রামের ফরিদ খানের ছেলে।
ঘটনার বিবরণ:
পারিবারিক সূত্রে জানা যায়, এনজিও থেকে লোন নিতে যাওয়ার সুবাদে এনজিও কর্মী ইমরান খানের সঙ্গে শ্যামলী বেগমের পরিচয় ও একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই পরকীয়ার জেরে শ্যামলী বেগম তার দুই সন্তানকে সঙ্গে নিয়ে ব্যাংক থেকে উত্তোলন করা নগদ ৪০ লাখ টাকা এবং স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান।
ভুক্তভোগী প্রবাসী রফিকুল শেখের অভিযোগ, এর আগেও তার স্ত্রী বিভিন্ন সময়ে প্রায় ৬০ লাখ টাকা আত্মসাৎ করেছেন। সারাজীবনের উপার্জিত অর্থ, স্ত্রী ও সন্তান হারিয়ে প্রবাসী রফিকুল শেখ ও তার পরিবার বর্তমানে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছেন।
এ ঘটনায় প্রবাসীর পরিবারের পক্ষ থেকে রাজৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

মতামত