জনতার অনলাইন প্রেস ক্লাব
আইন-কানুন

আইন-কানুন

চিরিরবন্দরে স্বর্ণালংকার চুরির মামলায় ৩ জন গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের টুকরো

চিরিরবন্দরে স্বর্ণালংকার চুরির মামলায় ৩ জন গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের টুকরো

চিরিরবন্দরে স্বর্ণালংকার চুরির মামলায় ৩ জন গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের টুকরো

চিরিরবন্দরে স্বর্ণালংকার চুরির মামলায় ৩ জন গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের টুকরো

মোঃ আমজাদ হোসেন

ক্রাইম রিপোর্টার, দিনাজপুর।

দিনাজপুরের চিরিরবন্দরে স্বর্ণালংকার চুরির ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় চুরি যাওয়া স্বর্ণালংকারের একটি খণ্ডিত টুকরো উদ্ধার করা হয়েছে, যার ওজন ১ আনা ২৮ পয়েন্ট এবং আনুমানিক মূল্য ২০ হাজার টাকা।

সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) চিরিরবন্দর থানা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক ইনসিডেন্ট রিপোর্টে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টার মধ্যে যেকোনো সময় চিরিরবন্দর উপজেলার ৭ নম্বর আউলিয়াপুকুর ইউনিয়নের কারেন্টেরহাট বাজারে এ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী জোছনা বেগম (৫৮)-এর স্বর্ণালংকার চুরির অভিযোগে দায়ের করা এজাহারের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে।

তদন্তের একপর্যায়ে কারেন্টেরহাট বাজারের চন্দন চন্দ্র রায়ের মালিকানাধীন ‘কৃষ্ণ জুয়েলার্স’ নামের স্বর্ণের দোকান থেকে চুরি যাওয়া স্বর্ণালংকারের একটি খণ্ডিত টুকরো উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উত্তর ভোলানাথপুর পশ্চিমপাড়ার মোঃ সোহেল রানা (২৫), মোঃ আলমগীর বাদশাহ (২৪) এবং ছোটবাউল চেয়ারম্যানপাড়ার চন্দন চন্দ্র রায় (৩৭)। তাঁদের সবার বাড়ি চিরিরবন্দর উপজেলায়।

এ ঘটনায় বাদিনীর এজাহারের পরিপ্রেক্ষিতে চিরিরবন্দর থানায় ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মামলা নম্বর ৪১/২৬, জিআর নম্বর ২৮৩/২৬ রুজু করা হয়েছে। মামলাটিতে দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার তদন্তভার পেয়েছেন এসআই (নিরস্ত্র) মোঃ আসাদুজ্জামান।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুন-নবী জানান, চিরিরবন্দর থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬


চিরিরবন্দরে স্বর্ণালংকার চুরির মামলায় ৩ জন গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের টুকরো

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image
চিরিরবন্দরে স্বর্ণালংকার চুরির মামলায় ৩ জন গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের টুকরোমোঃ আমজাদ হোসেনক্রাইম রিপোর্টার, দিনাজপুর।দিনাজপুরের চিরিরবন্দরে স্বর্ণালংকার চুরির ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় চুরি যাওয়া স্বর্ণালংকারের একটি খণ্ডিত টুকরো উদ্ধার করা হয়েছে, যার ওজন ১ আনা ২৮ পয়েন্ট এবং আনুমানিক মূল্য ২০ হাজার টাকা।সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) চিরিরবন্দর থানা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক ইনসিডেন্ট রিপোর্টে এ তথ্য জানানো হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টার মধ্যে যেকোনো সময় চিরিরবন্দর উপজেলার ৭ নম্বর আউলিয়াপুকুর ইউনিয়নের কারেন্টেরহাট বাজারে এ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী জোছনা বেগম (৫৮)-এর স্বর্ণালংকার চুরির অভিযোগে দায়ের করা এজাহারের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে।তদন্তের একপর্যায়ে কারেন্টেরহাট বাজারের চন্দন চন্দ্র রায়ের মালিকানাধীন ‘কৃষ্ণ জুয়েলার্স’ নামের স্বর্ণের দোকান থেকে চুরি যাওয়া স্বর্ণালংকারের একটি খণ্ডিত টুকরো উদ্ধার করা হয়।এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উত্তর ভোলানাথপুর পশ্চিমপাড়ার মোঃ সোহেল রানা (২৫), মোঃ আলমগীর বাদশাহ (২৪) এবং ছোটবাউল চেয়ারম্যানপাড়ার চন্দন চন্দ্র রায় (৩৭)। তাঁদের সবার বাড়ি চিরিরবন্দর উপজেলায়।এ ঘটনায় বাদিনীর এজাহারের পরিপ্রেক্ষিতে চিরিরবন্দর থানায় ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মামলা নম্বর ৪১/২৬, জিআর নম্বর ২৮৩/২৬ রুজু করা হয়েছে। মামলাটিতে দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার তদন্তভার পেয়েছেন এসআই (নিরস্ত্র) মোঃ আসাদুজ্জামান।চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুন-নবী জানান, চিরিরবন্দর থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
চিরিরবন্দরে স্বর্ণালংকার চুরির মামলায় ৩ জন গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের টুকরো
0:00 0:00
1.0x