চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা
এম এ মান্নান, চৌগাছা (যশোর):
যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্যদ্রব্যে ভেজাল ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের লঙ্ঘনের অভিযোগে এক দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সিংহঝুলী বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক জি.এম.এ. মুনীব।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারায় দোকানি নাজমুল কবিরকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে ভূমি অফিসের পেশকার অলোক কুমারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক জি.এম.এ. মুনীব বলেন, জনস্বাস্থ্য ও ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

মতামত