সমাজে ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়ন শাখার আয়োজনে দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা রেজাউল করিম মুকুল
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিমলা উপজেলা শাখা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মাওলানা কাজী হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিমলা উপজেলা জামায়াতের সেক্রেটারি এবং ৫নং গয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কাজী রুকুজ্জামান বকুল ও সহকারী সেক্রেটারি দোহলপাড়া আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন লেবু। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
সভায় বক্তারা বলেন -আমরা আজ এখানে ভোট চাইতে আসিনি। আমরা আপনাদের বিবেকের দরজায় কড়া নাড়তে এসেছি। আজ একটু চোখ খুলে তাকান - সমাজে কি চলছে? সুদ, ঘুষ, মাদক, চাঁদাবাজি আর বেহায়াপনা - এগুলোই কি আমাদের সমাজের আসল চিত্র হওয়ার কথা ছিল?
মনে রাখবেন, মানুষের তৈরি করা আইন দিয়ে কখনোই মানুষের মুক্তি আসবে না। মুক্তি একমাত্র আল্লাহর বিধানে। জামায়াতে ইসলামী ক্ষমতার লোভে রাজনীতি করে না, জামায়াত রাজনীতি করে মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতের পথ দেখানোর জন্য।
আমরা এমন একটি সমাজ চাই, যেখানে গরিবের হক মেরে কেউ ধনী হতে পারবে না, যেখানে বিচারের জন্য টাকা লাগবে না। সেই ইনসাফের সমাজ কায়েম না হওয়া পর্যন্ত আমাদের এই দাওয়াত চলবেই, ইনশাআল্লাহ।"
আমরা আপনাদের কাছে টাকা চাই না, পয়সা চাই না। আমরা চাই একটি সুন্দর সমাজ। আমরা স্বপ্ন দেখি এমন একটি গয়াবাড়ীর, যেখানে চেয়ারম্যানের কাছে গেলে কোনো গরিব মানুষকে ফিরে আসতে হবে না। যেখানে সরকারি ভাতা পেতে কোনো ঘুষ লাগবে না। যেখানে হিন্দু-মুসলমান সবাই নিরাপদে থাকবে।
জামায়াত যদি আপনাদের ভালোবাসা পায়, তাহলে এই শুটিবাড়ী বাজার থেকেই ইনসাফের নতুন যাত্রা শুরু হবে। আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন, পাশে থাকবেন।"

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

মতামত