পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভায় ম/শা/ল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় রাঙ্গুনিয়া পৌরসভার ঘাটচেক এলাকা থেকে একটি বিক্ষোভ ম-শা-ল মিছিল বের হয়। মিছিলটি কাপ্তাই সড়কের গুরুত্বপূর্ণ রোয়াজারহাট প্রদক্ষিণ করে থানা সদরে গিয়ে শেষ হয়। এ সময় আওয়ামী বিরোধী বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশের এলাকা।
মিছিল শেষে থানা সদর চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উত্তরজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফারুকুল ইসলামের সভাপতিত্বে এবং পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাহেদুল ইসলাম ইফাকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া পৌরসভা ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুব আলম, বিএনপি নেতা জামাল উদ্দিন, রাঙ্গুনিয়া পৌরসভা শ্রমিক দলের সভাপতি মো. রেজাউল করিম, উপজেলা জিসাসের সভাপতি শহিদুল ইসলাম সোহেল, পৌরসভা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু হাসান চৌধুরী আকবর, পৌরসভা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাহনিয়াজ মুরশেদ তোহা এবং পৌরসভা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রাশেদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ ও তাদের দলের নেতারা পরিকল্পিতভাবে দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হাতে প্রতিহত করা হবে। রাঙ্গুনিয়ার মাটি থেকে সব ধরনের বিশৃঙ্খলা ও চক্রান্তের বিরুদ্ধে নেতাকর্মীদের সর্বদা সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

মতামত