জনতার অনলাইন প্রেস ক্লাব

বেনাপোলে আওয়ামী লীগ কর্মীসহ দুইজন গ্রেপ্তার, একজনের কাছে মিলল ২০ পিস ইয়াবা

বেনাপোলে আওয়ামী লীগ কর্মীসহ দুইজন গ্রেপ্তার, একজনের কাছে মিলল ২০ পিস ইয়াবা

বেনাপোলে আওয়ামী লীগ কর্মীসহ দুইজন গ্রেপ্তার, একজনের কাছে মিলল ২০ পিস ইয়াবা
বেনাপোলে আওয়ামী লীগ কর্মীসহ দুইজন গ্রেপ্তার, একজনের কাছে মিলল ২০ পিস ইয়াবা

৮ অক্টোবর ২০২৬

যশোরের বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের এক কর্মীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন নাশকতা মামলার আসামি। অপরজনের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সোহরাব হোসেন ও জুয়েল রানা। পুলিশ জানায়, সোহরাব হোসেন আওয়ামী লীগের কর্মী এবং তিনি একটি নাশকতা মামলার আসামি। আর জুয়েল রানাকে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে বাহাদুরপুর ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশাফ হোসেন বলেন, “মাদক ও নাশকতাসহ বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে।”

ওসি আরও বলেন, “বেনাপোল পোর্ট থানা এলাকায় অপরাধ দমনে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলবে।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


বেনাপোলে আওয়ামী লীগ কর্মীসহ দুইজন গ্রেপ্তার, একজনের কাছে মিলল ২০ পিস ইয়াবা

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image
৮ অক্টোবর ২০২৬যশোরের বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের এক কর্মীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন নাশকতা মামলার আসামি। অপরজনের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সোহরাব হোসেন ও জুয়েল রানা। পুলিশ জানায়, সোহরাব হোসেন আওয়ামী লীগের কর্মী এবং তিনি একটি নাশকতা মামলার আসামি। আর জুয়েল রানাকে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।বুধবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে বাহাদুরপুর ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশাফ হোসেন বলেন, “মাদক ও নাশকতাসহ বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে।”ওসি আরও বলেন, “বেনাপোল পোর্ট থানা এলাকায় অপরাধ দমনে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলবে।”

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
বেনাপোলে আওয়ামী লীগ কর্মীসহ দুইজন গ্রেপ্তার, একজনের কাছে মিলল ২০ পিস ইয়াবা
0:00 0:00
1.0x