জনতার অনলাইন প্রেস ক্লাব
সরক দূর্ঘটনা

সরক দূর্ঘটনা

কচুয়ার বিশ্বরোডে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

কচুয়ার বিশ্বরোডে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত
কচুয়া বিশ্মাবরোড দকবিরোধী সমাবেশের ছবি চিত্র ফাইল'

“মাদকের আগ্রাসন, দৃশ্যমান প্রতিরোধই সমাধান পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে মাদক রুখতে হবে একসাথে” এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের কচুয়া পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) আসরের নামাজের পর পর কচুয়া বিশ্বরোড এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ সমাবেশে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সামাজিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

জেলা বিএনপির সদস্য ও বিশ্বরোড বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সফিকুল ইসলাম রুবেলের সভাপতিত্বে সমাবেশে যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক জাফরুল হাসান এবং পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল ইসলাম আকাশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী, কচুয়া থানার তদন্ত কর্মকর্তা রাশেদুল হক এবং কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম।

সমাবেশে বক্তব্য দেন কচুয়া পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ আলম মোল্লা, হারুন স্কয়ারের পরিচালক সুরুজ মোল্লা, স্কয়ার মার্কেট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ইসমাইল হোসেন সিরাজী, বিএনপি নেতা গিয়াস উদ্দিন ও মনির হোসেন, ছাত্রদল নেতা ইমাম হাসান এবং পৌর যুবদল নেতা লিটন ডনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না; এটি একটি পরিবার, সমাজ এবং দেশের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলে। তাই মাদকের বিরুদ্ধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


কচুয়ার বিশ্বরোডে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image
“মাদকের আগ্রাসন, দৃশ্যমান প্রতিরোধই সমাধান পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে মাদক রুখতে হবে একসাথে” এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের কচুয়া পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) আসরের নামাজের পর পর কচুয়া বিশ্বরোড এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ সমাবেশে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সামাজিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।জেলা বিএনপির সদস্য ও বিশ্বরোড বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সফিকুল ইসলাম রুবেলের সভাপতিত্বে সমাবেশে যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক জাফরুল হাসান এবং পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল ইসলাম আকাশ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী, কচুয়া থানার তদন্ত কর্মকর্তা রাশেদুল হক এবং কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম।সমাবেশে বক্তব্য দেন কচুয়া পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ আলম মোল্লা, হারুন স্কয়ারের পরিচালক সুরুজ মোল্লা, স্কয়ার মার্কেট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ইসমাইল হোসেন সিরাজী, বিএনপি নেতা গিয়াস উদ্দিন ও মনির হোসেন, ছাত্রদল নেতা ইমাম হাসান এবং পৌর যুবদল নেতা লিটন ডনসহ আরও অনেকে।বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না; এটি একটি পরিবার, সমাজ এবং দেশের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলে। তাই মাদকের বিরুদ্ধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
কচুয়ার বিশ্বরোডে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত
0:00 0:00
1.0x