জহিরুল ইসলাম প্রতিবেদক)
পুরান ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশার কারণে চলাফেরা করা দায় হয়ে পড়েছে। সরু রাস্তায় বেপরোয়া গতির কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। পুলিশ ১২০০ টাকা জরিমানা করে ছেড়ে দিলেও থামছে না দৌরাত্ম্য, নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে পুরান ঢাকার যানবাহন ব্যবস্থা।
সরেজমিনে পুরান ঢাকার রায়সাহেব বাজার, নয়াবাজার, বংশাল, তাঁতীবাজার ঘুরে দেখা যায়, প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি পর্যন্ত দখল করে রেখেছে ব্যাটারিচালিত অটোরিকশা। দিন দিন বাড়ছে এর সংখ্যা। সরু রাস্তায় উল্টো পথে চলা, হর্ন বাজিয়ে বেপরোয়া গতিতে চলায় পথচারীরা আতঙ্কে থাকেন।
স্থানীয়দের অভিযোগ, প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) সূত্রে জানা গেছে, সেখানে ভর্তি রোগীদের অর্ধেকেরও বেশি ব্যাটারিচালিত অটোরিকশা দুর্ঘটনার শিকার।
অভিযোগ রয়েছে, ট্রাফিক পুলিশ অটোরিকশা আটক করে ১২০০ টাকা জরিমানা করে ছেড়ে দেয়। এরপর সেই অটোই আবার রাস্তায় নেমে পড়ে। ফলে কোনো স্থায়ী সমাধান হচ্ছে না।
পথচারী সোহেল বলেন, “বাচ্চাদের নিয়ে রাস্তায় বের হওয়া যায় না।” এদিকে এক অটো চালক বলেন, পেটের দায়ে চালাই।
পুরান ঢাকাবাসী দাবি এ বিষয়ে ডিএমপি ট্রাফিক (লালবাগ বিভাগের)[ডিসি,এডিসির কাছে, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ ও ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং নিরাপদ বিকল্প গণপরিবহনের দাবি জানান। এই বিষয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে দাবি জানান।
অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে স্থায়ী ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন পুরান ঢাকার বাসিন্দারা।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

মতামত